পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ
জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…
মেলবোর্ন, ১৬ ফেব্রুয়ারি- টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বহুল প্রতীক্ষিত ভারত–পাকিস্তান ম্যাচ একপেশে লড়াইয়ে পরিণত হলো। কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানকে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে ভারত।
তিন ম্যাচ শেষে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ভারত। অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তান। তাদের ওপরে অবস্থান করছে যুক্তরাষ্ট্র।
১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। হার্দিক পান্ডিয়ার করা প্রথম ওভারেই সাজঘরে ফেরেন সাহিবজাদা ফারহান। পরের ওভারে জাসপ্রিত বুমরাহর আঘাতে আউট হন সাইম আইয়ুব ও সালমান আলী আগা। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ফিরে যান বাবর আজম।
চার উইকেট হারিয়ে ব্যাকফুটে পড়ে যায় পাকিস্তান। পরে উসমান খান ও শাদাব খান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। নির্ধারিত ওভারে পাকিস্তানের ইনিংস থামে ১১৪ রানে।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন উসমান খান। শাদাব খান করেন ১৪ রান। ফাহিম আশরাফের ব্যাট থেকে আসে ১০ রান, আর শাহিন আফ্রিদি করেন ২৩। বাকি ব্যাটাররা কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
এর আগে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। নিজের করা প্রথম ওভারেই তিনি ফিরিয়ে দেন অভিষেক শর্মাকে। শূন্য রানেই সাজঘরে ফেরেন ভারতীয় ওপেনার।
চাপ সামলে ওপেনার ইশান কিষাণ আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে ইনিংস গড়েন তিনি। মাত্র ২৭ বলে তুলে নেন অর্ধশতক। শেষ পর্যন্ত ৪০ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলেন কিষাণ, যেখানে ছিল ১০টি চার ও তিনটি ছক্কা।
পরে তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব ৩৭ রানের জুটি গড়েন। তিলক ২৪ রানে আউট হন। পরের বলেই ফিরে যান হার্দিক পান্ডিয়া। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করে ভারত।
বল ও ব্যাটে সমন্বিত পারফরম্যান্সে দাপুটে জয় তুলে নিয়ে সুপার এইটে জায়গা নিশ্চিত করল ভারত।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au