১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন
লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…
মেলবোর্ন, ১৬ ফেব্রুয়ারি- বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে আঞ্চলিক কূটনীতিতে গুরুত্ব তৈরি হয়েছে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থাভুক্ত ছয় দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা অনুষ্ঠানে অংশ নেবেন। তার সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিও উপস্থিত থাকবেন।
ভুটানের পক্ষ থেকে অংশ নেবেন দেশটির প্রধানমন্ত্রী শেরিং তোবগে। পাকিস্তানের প্রতিনিধি হিসেবে আসছেন পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল।
এ ছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খলিল এবং শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়তিসাও অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। তবে কূটনৈতিক সূত্র জানিয়েছে, শেষ মুহূর্তে পরিবর্তন হতে পারে। সে ক্ষেত্রে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর বদলে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু অংশ নিতে পারেন।
শুধু দক্ষিণ এশিয়াই নয়, যুক্তরাজ্য থেকেও প্রতিনিধি আসছেন। দেশটির ভারত-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত হওয়া গেছে।
আগামীকাল মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ত্রয়োদশ জাতীয় সংসদে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে গঠিত নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আমন্ত্রণ পাওয়া আরও কয়েকটি দেশের অংশগ্রহণের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত শনিবার চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।
নতুন সরকারের শপথে প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণকে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হওয়ার ইঙ্গিত হিসেবে বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au