বাংলাদেশ

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিবেদন

নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৭ জন নিহত, আহত অন্তত ৩৫০

  • 10:33 pm - February 16, 2026
  • পঠিত হয়েছে:১০১ বার
ভোটগ্রহণ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ ফেব্রুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া সহিংসতায় অন্তত ৭ জন নিহত এবং প্রায় ৩৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। সংস্থাটি বলছে, নির্বাচন-পরবর্তী তিন দিনের মধ্যে অন্তত ২৬ জেলায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমএসএফ এসব তথ্য তুলে ধরে সহিংসতার ঘটনায় ‘তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। একই সঙ্গে তারা অবিলম্বে সহিংসতা বন্ধে রাষ্ট্রের কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। রাজনৈতিক দলগুলোর প্রতিও দায়িত্বশীল ও জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে, যাতে পরিস্থিতি আরও অবনতি না ঘটে।

সংস্থাটির তথ্যমতে, মুন্সিগঞ্জে জসিম উদ্দিন এবং বাগেরহাটে ওসমান সরদার নামে দুই ব্যক্তি স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হওয়ায় সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন। ময়মনসিংহে এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে; তার বাবা স্বতন্ত্র প্রার্থীর কর্মী হওয়ায় তাকে সুপারি চুরির অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত হওয়ার ঘটনাও সহিংসতার তালিকায় অন্তর্ভুক্ত করেছে এমএসএফ। ভোলায় আব্দুর রহিম নামে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুরে মো. সোহাগ মিজি নামে এক রিকশাচালক নির্বাচনের রাত থেকে নিখোঁজ থাকার পর পরিত্যক্ত বালুর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

সিরাজগঞ্জ সদরে ভোট প্রদান শেষে বাড়ি ফেরার সময় পুলিশের গুলিতে দিনমজুর আব্দুল মোতালেব কাজী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানিয়েছে সংস্থাটি।

এমএসএফের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোলা, নাটোর, কুষ্টিয়া, নড়াইল, গাজীপুর, যশোর, বরিশাল, পটুয়াখালী, নেত্রকোণা, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, ফরিদপুর, ঝিনাইদহ, শেরপুর, সিরাজগঞ্জ, রাজশাহী, গাইবান্ধা, বগুড়া, কুড়িগ্রাম, ময়মনসিংহ, পঞ্চগড়, নরসিংদী, লালমনিরহাট এবং ঢাকার কেরানীগঞ্জসহ বিভিন্ন জেলায় রাজনৈতিক কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে সাড়ে তিন শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

শুধু ব্যক্তি পর্যায়ে হামলাই নয়, বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় এবং কর্মী-সমর্থকদের বাড়িঘরেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নোয়াখালীর হাতিয়ায় এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে বিজ্ঞপ্তিতে।

এমএসএফ আরও বলেছে, নির্বাচন-পরবর্তী সহিংসতা ঘিরে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব ভুয়া বা যাচাইবিহীন কনটেন্ট পরিস্থিতিকে আরও উসকে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

সংগঠনটি বলেছে, গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচন-পরবর্তী সময়কে সহনশীল ও শান্তিপূর্ণ রাখার দায়িত্ব রাজনৈতিক দল, প্রশাসন এবং নাগরিক সমাজ, সবার। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও সতর্ক করেছে তারা।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au