বাংলাদেশ

পীরগঞ্জে ভোটকেন্দ্রে সিলমারা ব্যালট উদ্ধার,ইউএনও অবরুদ্ধ

  • 1:04 am - February 17, 2026
  • পঠিত হয়েছে:৬০ বার
ভোটকেন্দ্রে সিলমারা ব্যালট উদ্ধার, ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৭ ফেব্রুয়ারি- রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্র থেকে সিলমারা ব্যালট পেপার ও সিল উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন বিক্ষুব্ধ জনতার মাঝে অবরুদ্ধ হয়ে পড়েন।

সোমবার সকালে উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে বিদ্যালয়ে এসে কয়েকজন শিক্ষার্থী শ্রেণিকক্ষের ভেতরে দুটি সিলসহ ছয়টি ব্যালট পেপার পড়ে থাকতে দেখে। বিষয়টি তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নজরে আনে। পরে প্রধান শিক্ষক ব্যালট ও সিল জব্দ করে উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

উদ্ধার হওয়া ব্যালটগুলোর মধ্যে দুটি ধানের শীষ প্রতীকের পক্ষে সিলমারা, দুটি ‘হ্যাঁ’ এবং দুটি ‘না’ ভোট দেওয়া ছিল বলে জানা গেছে।

খবর পেয়ে ইউএনও পপি খাতুন ঘটনাস্থলে পৌঁছালে সেখানে আগে থেকেই স্থানীয়রা জড়ো হয়ে প্রতিবাদ জানাতে থাকেন। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে ইউএনও বিদ্যালয় চত্বরে অবরুদ্ধ হয়ে পড়েন। বাইরে অবস্থান নিয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। ঝাড়ু হাতে কয়েকজন নারীও কর্মসূচিতে অংশ নেন।

বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

রংপুর-৬ আসনে সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুল আমীন এক লাখ ২০ হাজার ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন এক লাখ ১৭ হাজার ৭০৩ ভোট। ফলাফল ঘোষণার পর থেকে ভোটে কারচুপির অভিযোগ তুলে পুনরায় ভোট গণনার দাবিতে গত তিন দিন ধরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা বিক্ষোভ করে আসছেন।

এই শাখার আরও খবর

২২ বছর বয়সে না ফেরার দেশে আর্জেন্টাইন ফুটবলার লাউতারো ফাজিওলি

মেলবোর্ন, ২১ জুন- বিশ্বজুড়ে যখন ফিফা বিশ্বকাপের উন্মাদনায় মগ্ন ফুটবলপ্রেমীরা, ঠিক তখনই আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্ট্রোকের সঙ্গে প্রায় ২০ দিনের…

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

মেলবোর্ন, ২১ জুন- যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিওতে অবস্থিত ল্যাকল্যান্ড বিমানঘাঁটিতে ইনফ্লুয়েঞ্জা ফ্লুর ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক সপ্তাহে অন্তত ২০০ সেনাসদস্য আক্রান্ত হওয়ায়…

৪৪০ কোটি রুপির তহবিল জটিলতায় তৃণমূলে তোলপাড়, ফ্রিজ তিন ব্যাংক অ্যাকাউন্ট

মেলবোর্ন, ২১ জুন-ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (টিএমসি) এবার বড় ধরনের আর্থিক ও সাংগঠনিক সংকটের মুখে পড়েছে। দলের প্রায় ৪৪০ কোটি…

যুক্তরাষ্ট্রে ট্রাকচাপায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত

মেলবোর্ন, ২১ জুন- যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা ও প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী কবির হোসেন মৃধা (৫৫)। ব্যবসা প্রতিষ্ঠানের সামনে…

সন্ত্রাসবাদ ও নিরাপত্তা বাহিনীর সদস্য হত্যার দায়ে জর্ডানে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

মেলবোর্ন, ২১ জুন- সন্ত্রাসবাদ, নিরাপত্তা বাহিনীর সদস্য হত্যা এবং সহিংস অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত ছয় ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে জর্ডান সরকার। দীর্ঘ…

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’

মেলবোর্ন, ২১ জুন- সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাত এবং যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলিদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। নতুন এক জনমত জরিপে দেখা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au