বাংলাদেশ

বেতাগীতে আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ ছাত্রলীগের, টাঙানো হলো মুজিব-হাসিনার ছবি

  • 1:43 am - February 17, 2026
  • পঠিত হয়েছে:১৪৫ বার
বেতাগী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা, ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৭ ফেব্রুয়ারি- বরগুনার বেতাগী উপজেলায় দীর্ঘদিন পরিত্যক্ত থাকা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে সেখানে প্রবেশ করেছেন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা। কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলটির সভাপতি শেখ হাসিনার ছবি টাঙিয়ে সাইনবোর্ড স্থাপন করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা শুরু হয়েছে।

সোমবার বিকেল ৩টার দিকে বেতাগী পৌর মার্কেট এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা কার্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বেতাগী উপজেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক সিফাত সিকদার ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জামাল শামীম তালা ভেঙে কার্যালয়ে ঢোকেন। পরে তারা দেয়ালে প্রথমে শেখ হাসিনার ছবি এবং এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে ফুলের মালা পরিয়ে দেন। কার্যালয়ের প্রধান ফটকে দলীয় সাইনবোর্ডও টাঙানো হয়।

সিফাত সিকদার বলেন, শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তারা স্থানীয় দলীয় কার্যালয়ে যাতায়াত শুরু করেছেন। তার ভাষ্য, নির্দেশনা পাওয়ার পরই তারা বেতাগী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে দলীয় প্রধান শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং ব্যানার টাঙিয়েছেন। তিনি দাবি করেন, অতীতেও তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম বলেন, কার্যালয় খুলে ছবি ও ব্যানার টাঙানোর বিষয়ে তিনি অবগত নন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান বলেন, তাদের সঙ্গে আলোচনা করেই ছাত্রলীগ কার্যালয় নিয়ন্ত্রণে নিয়েছে। তার দাবি, আগে গণতান্ত্রিক পরিবেশ না থাকায় নেতাকর্মীরা কার্যালয়ে যেতে পারেননি। বর্তমানে পরিস্থিতি পরিবর্তিত হওয়ায় তারা কার্যালয় খুলেছেন।

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বেতাগী আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে তালাবদ্ধ করা হয়। এরপর দীর্ঘ সময় দলটির নেতাকর্মীরা প্রকাশ্যে সক্রিয় ছিলেন না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় পর্যায়ে আবারও তাদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au