বাংলাদেশ

দীপু দাসের পরিবারকে সঞ্চয়পত্র হস্তান্তর, তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ

  • 2:39 am - February 17, 2026
  • পঠিত হয়েছে:২১৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৭ ফেব্রুয়ারি- ময়মনসিংহের ভালুকায় হত্যাকাণ্ডের শিকার পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসের পরিবারকে ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছে সরকার। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই সঞ্চয়পত্র হস্তান্তর করা হয়।

বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দীপুর পরিবার ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি জানায়। এ জন্য তারা অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানালেও হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে। সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।

নিহতের মা শেফালী রানী দাস বলেন, সরকারের কাছ থেকে ২৫ লাখ টাকা পেয়েছেন তাঁরা। তবে তিনি দীপুর স্ত্রীর জন্য একটি চাকরির দাবি জানান। একই সঙ্গে তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িত সবাইকে এখনো গ্রেপ্তার করা হয়নি এবং বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে পরিবার সন্তুষ্ট নয়।

দীপু দাসের বাবা রবি লাল চন্দ্র দাস বলেন, তিনি ছেলের হত্যার কঠোর বিচার চান। নিহতের স্ত্রী মেঘনা রবিদাসও স্বামীর হত্যার বিচার দাবি করেন।

গত বছরের ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার্স নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানার কর্মী দীপু চন্দ্র দাসকে কারখানা থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের একটি গাছে তাঁর বিবস্ত্র মরদেহ ঝুলিয়ে আগুন দেওয়া হয়। তাঁর বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা গ্রামে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সহমুখপাত্র কুশল বরণ চক্রবর্তী বলেন, অতীতে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো হত্যাকাণ্ডের পর পরিবারকে এভাবে আর্থিক সহায়তা দেওয়ার নজির খুব কম দেখা গেছে। এজন্য তারা সরকারকে ধন্যবাদ জানান।

সংগঠনের প্রতিনিধি সুমন রায় বলেন, দীপু দাস হত্যার দিন হামলায় আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে তাঁর দাবি, রাষ্ট্র যেভাবে হাদির বিষয়ে সক্রিয় ছিল, দীপু দাসের ক্ষেত্রে সে ধরনের তৎপরতা দেখা যায়নি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সংগঠনের প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদারসহ অন্যরা।

এই শাখার আরও খবর

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au