সর্বশেষ

ডানা ইডেনের আকস্মিক মৃত্যু ঘিরে রহস্য

  • 3:41 am - February 17, 2026
  • পঠিত হয়েছে:১০৫ বার

মেলবোর্ন, ১৭ ফেব্রুয়ারি- ইসরায়েলি গুপ্তচর থ্রিলার সিরিজ ‘তেহরান’-এর সহ-নির্মাতা টিভি প্রযোজক ডানা ইডেনকে গ্রিসের মধ্য এথেন্সের একটি হোটেলকক্ষে মৃত অবস্থায় পাওয়া গেছে।

সোমবার গ্রিক পুলিশ সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। ৫২ বছর বয়সী ইডেনের মরদেহ রবিবার গভীর রাতে গ্রিক রাজধানীর কেন্দ্রস্থল সিনতাগমা স্কয়ারের কাছে তার হোটেলকক্ষে পাওয়া যায় বলে পুলিশ জানায়।

পুলিশের এক মুখপাত্র বলেন, “ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, নজরদারি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়েছে এবং সবকিছু থেকে আত্মহত্যার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।” সিরিজটির চতুর্থ মৌসুমের শুটিংয়ের জন্য ইডেন ৪ ফেব্রুয়ারি এথেন্সে পৌঁছেছিলেন। সিরিজটি আন্তর্জাতিকভাবে অ্যাপল টিভিতে সম্প্রচারিত হয়।

ইরানের রাজধানীতে গোপনে কাজ করা মোসাদের এক এজেন্টকে কেন্দ্র করে নির্মিত ‘তেহরান’-এর প্রথম তিনটি মৌসুম এথেন্সে ধারণ করা হয়েছিল। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের চালানো হামলা এবং পরবর্তী সময়ে গাজায় বোমাবর্ষণের পর চতুর্থ মৌসুমের শুটিং বিলম্বিত হয়।

সিরিজটি আন্তর্জাতিকভাবে সর্বাধিক বিক্রিত ইসরায়েলি প্রযোজনাগুলোর একটি হয়ে উঠেছে এবং ২০২১ সালে সেরা নাটক সিরিজ বিভাগে এমি পুরস্কার অর্জন করেছে। ইডেন প্রযোজক শুলা স্পিগেলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন এবং তাদের যৌথ প্রতিষ্ঠান ডোনা অ্যান্ড শুলা প্রোডাকশন্স ‘তেহরান’সহ আরও কয়েকটি সিরিজের মূল চালিকাশক্তি ছিল।

ইসরায়েলের সংস্কৃতিমন্ত্রী মিকি জোহর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ইডেনকে ‘ইসরায়েলি টেলিভিশন শিল্পের অন্যতম প্রধান ও প্রভাবশালী প্রযোজক’ হিসেবে উল্লেখ করেছেন।

সূত্র: স্কাই নিউজ, এএফপি

এই শাখার আরও খবর

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au