সর্বশেষ

সেপ্টেম্বরে বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক বিসিসিআই

  • 5:20 am - February 17, 2026
  • পঠিত হয়েছে:১২৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ ফেব্রুয়ারি-দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছিল ক্রিকেট সূচিতে। গত বছরের আগস্টে নির্ধারিত তিন ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসেনি ভারত। পরে সিরিজটি পিছিয়ে চলতি বছরের সেপ্টেম্বরে আয়োজনের পরিকল্পনা করা হয়। তবে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়।

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট বদলাতে শুরু করেছে। সাধারণ নির্বাচনের পর দুই প্রতিবেশী দেশের সম্পর্কেও উষ্ণতার ইঙ্গিত মিলছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই।

বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, সাম্প্রতিক কিছু জটিলতা থাকলেও বাংলাদেশকে সন্তুষ্ট করতে সম্ভাব্য সব পথ খোলা রাখা হবে।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি ও বিসিসিআই সচিব জয় শাহর বৈঠকের পর রাজীব শুক্লা এ মন্তব্য করেন। ভবিষ্যতে আইসিসি ও এসিসির ইভেন্টগুলোতে যেন কোনো জটিলতা না হয়, সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

এদিকে ২০৩১ সালের আগেই বাংলাদেশ আরও একটি বৈশ্বিক ক্রিকেট আসরের স্বাগতিক হবে বলে আগেই জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই আয়োজন সফল করতে ভারতের ক্রিকেট বোর্ডও সহযোগিতার আশ্বাস দিয়েছে।

রাজীব শুক্লা বলেন, বাংলাদেশ তাদের বন্ধু রাষ্ট্র। ক্রিকেটীয় সম্পর্ক আরও দৃঢ় করতে দুই বোর্ড একসঙ্গে কাজ করতে চায়। সব মিলিয়ে সেপ্টেম্বরে নির্ধারিত সিরিজ আয়োজনের সম্ভাবনা এখন আগের চেয়ে অনেকটাই উজ্জ্বল।

এই শাখার আরও খবর

পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি, সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে ওয়েবসাইট

বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে (PHP) গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠান নিজেদের কম্পিউটার সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত হালনাগাদ…

নিজ ফ্ল্যাট থেকে আওয়ামী লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামে এক আওয়ামী লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বাস্তা…

রাহেল রাজিবের কবিতা: শব্দের শরীরে বোধের অনুরণন

কবিতা বোধের অনুরণন কিংবা নান্দনিক শিল্পভাষা—যেখানে মূর্ত জীবনচিত্রের আড়ালে বিমূর্ত অনুভূতিগুলো শব্দের অবয়ব লাভ করে। মানুষ, পৃথিবী, ব্যক্তিগত অভিজ্ঞতা, সম্পর্কের টানাপোড়েন, সময়ের অভিঘাত, স্মৃতির আলো-অন্ধকার…

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩

ওটিএন বাংলা ডেস্ক: ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর…

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মৃত্যুর ও ধর্ষণের হুমকি সরানোর আহ্বান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মৃত্যুর হুমকি ও ধর্ষণের হুমকিমূলক পোস্ট সরিয়ে ফেলার দায়িত্ব সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোর নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। দেশটির স্বতন্ত্র…

বাবা থমাস মার্কেলকে ঘিরে শিশু নির্যাতনসামগ্রী রাখার অভিযোগ, মুখ খুললেন মেগান

বাবা থমাস মার্কেল সিনিয়রকে ঘিরে শিশু নির্যাতনসংক্রান্ত আপত্তিকর ছবি ও ভিডিও রাখার অভিযোগের তদন্ত শুরুর খবর প্রকাশ্যে আসার পর মুখ খুলেছেন ব্রিটিশ রাজপরিবারের সাবেক সদস্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au