১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন
লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…
মেলবোর্ন, ১৭ ফেব্রুয়ারি- কুমিল্লার হোমনা উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর এলাকার নিজ বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহতরা মণিপুর এলাকার প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী, তার এক সন্তান এবং অপর একটি শিশু। ঘটনার সময় তারা বাড়িতেই অবস্থান করছিলেন।
খবর পেয়ে হোমনা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে এবং কেন এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au