‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে চাঁদা নিতেন সমন্বয়কেরা
রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য (এমপি) শাম্মী আহম্মেদের বাসায় পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানোর পর তাঁর স্বামীকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে…
মেলবোর্ন, ১৭ ফেব্রুয়ারি- বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করলে ১১ দলীয় জোটের কোনো সদস্যই শপথ নেবেন না বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার সকালে দলটির এক সিনিয়র নেতা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সংবিধান সংস্কার পরিষদে অংশগ্রহণের বিষয়ে জোটের অবস্থান বিএনপির সিদ্ধান্তের ওপর নির্ভরশীল থাকবে।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, জোটগত সিদ্ধান্ত ও রাজনৈতিক সমন্বয় বজায় রাখতেই এমন অবস্থান নেওয়া হয়েছে। বিএনপি শপথ গ্রহণে বিরত থাকলে জোটের অন্য দলগুলোও একই পথে হাঁটবে।
এনসিপির নেতা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া এক ফেসবুক পোস্ট করে একই তথ্য জানান। তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘ আইন অনুয়ায়ী বিএনপি সংস্কার পরিষদের শপথ না নেয়ায় কোন শপথেই নিবে না ১১ দলীয় জোট।’

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত ঘোষণা দেওয়া হয়নি। বিএনপির পক্ষ থেকেও শপথ গ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংবিধান সংস্কার পরিষদকে ঘিরে প্রধান রাজনৈতিক দলগুলোর অবস্থান আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au