সর্বশেষ

আইনি জটিলতায় আমিশা প্যাটেল, জামিন অযোগ্য

  • 4:26 pm - February 18, 2026
  • পঠিত হয়েছে:১১৬ বার
আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন আমিশা

মেলবোর্ন, ১৮ ফেব্রুয়ারি- বলিউড অভিনেতা রাজপাল যাদবের পর এবার আইনি জটিলতায় নাম জড়াল ‌‌‘গদর ২’ খ্যাত অভিনেত্রী আমিশা প্যাটেলের। ২০১৭ সালের একটি পুরোনো চেক জালিয়াতি ও চুক্তি ভঙ্গের মামলায় মোরাদাবাদ আদালত আমিশার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বারবার সমন পাঠানো সত্ত্বেও আদালতে হাজিরা না দেওয়ায় এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঘটনাটি ২০১৭ সালের নভেম্বর মাসের। অভিযোগকারী ইভেন্ট অর্গানাইজার পবন ভার্মার দাবি, একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য আমিশা প্যাটেলকে ১৪ লাখ ৫০ হাজার টাকা অগ্রিম প্রদান করা হয়েছিল। পাশাপাশি তার থাকা-খাওয়ার সমস্ত ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু অভিযোগ, অভিনেত্রী শেষ মুহূর্তে অনুষ্ঠানে উপস্থিত হননি।

পরবর্তীতে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পবন ভার্মার দাবি অনুযায়ী, আমিশা নগদে ১০ লাখ টাকা ফেরত দেন। তবে বাকি সাড়ে ৪ লাখ টাকার যে চেকটি তিনি দিয়েছিলেন, সেটি ব্যাংকে জমা দিতে গেলে বাউন্স করে। এই অভিযোগেই আদালতের দ্বারস্থ হন পবন।

গ্রেফতারি পরোয়ানা জারির খবর ছড়িয়ে পড়তেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি দীর্ঘ বিবৃতি দিয়েছেন আমিশা। তিনি পুরো বিষয়টিকেই ‘ভিত্তিহীন’ এবং ‘সস্তা প্রচার পাওয়ার চেষ্টা’ বলে অভিহিত করেছেন।

আমিশা তার বিবৃতিতে বলেন, এটি অনেক পুরোনো একটি বিষয়। পবন ভার্মা নামক ওই ব্যক্তি অনেক বছর আগেই একটি সেটেলমেন্ট ডিড সই করেছিলেন এবং চুক্তিমতো সমস্ত টাকা বুঝে পেয়েছিলেন। তা সত্ত্বেও তিনি মিথ্যা অভিযোগ এনে মামলা চালিয়ে যাচ্ছেন। আমার আইনজীবীরা ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার পাল্টা মামলা শুরু করছেন। আমি এই ধরনের মিথ্যাচারের চেয়ে নিজের কাজেই বেশি মনোযোগ দিতে চাই।

বারবার সমন পাঠানো সত্ত্বেও আদালতে উপস্থিত না হওয়ায় আদালত তার ওপর ক্ষুব্ধ। আদালতের মতে, আইনি প্রক্রিয়াকে অবজ্ঞা করার কারণেই এই জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে। বর্তমানে অভিনেত্রী তার আইনজীবীদের মাধ্যমে এই আইনি লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এই শাখার আরও খবর

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au