সর্বশেষ

ক্লিফ বুথ হয়ে ফিরছেন ব্র্যাড পিট!

  • 4:34 pm - February 18, 2026
  • পঠিত হয়েছে:৬২ বার

মেলবোর্ন, ১৮ ফেব্রুয়ারি- ভক্তদের চমকে দিয়ে নেটফ্লিক্স প্রকাশ করেছে হলিউড অভিনেতা ব্র্যাড পিট অভিনীত নতুন সিনেমার টিজার।

সুপার বোল চলাকালে প্রকাশিত এই টিজারটি কুয়েনটিন টারানটিনোর হিট সিনেমা ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’ এর সিক্যুয়েলকে কেন্দ্র করে তৈরি। নতুন সিনেমার নাম ‘দ্য অ্যাডভেনচার্স অব ক্লিফ বুথ’, যা পরিচালনা করেছেন ডেভিড ফিঞ্চার। চিত্রনাট্য লিখেছেন টারানটিনো নিজেই, তবে পরিচালনার দায়িত্বে নেই তিনি।

ব্র্যাড পিটকে দেখা যাবে আগের সিনেমার স্টান্টম্যান ক্লিফ বুথ চরিত্রে। ১৯৬০-এর দশকের শেষভাগের পটভূমিতে নির্মিত টিজারে রেট্রো মিউজিকের সঙ্গে বুথের বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে।

টিজারে দেখা গেছে, কখনো বুথ একটি বারে নির্ভার সময় কাটাচ্ছেন, কখনো ফিল্ম সেটের পাশে হাঁটছেন, আবার কখনো কাঁদামাটির রেস ট্র্যাকে গাড়ি চালাচ্ছেন।

এক পর্যায়ে বুথের সঙ্গে পরিচয় হয় এলিজাবেথ ডেবিকি ও ইয়াহিয়া আবদুল-মাতিন টু অভিনীত চরিত্রদের। দুজনেই হাজির হন ১৯৭০-এর দশকের হলিউড স্টাইলের ঝলমলে পোশাকে।

২০১৯ সালে ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’-এ প্রথমবার ক্লিফ বুথ চরিত্রটির দেখা মেলে। নতুন সিক্যুয়েলটি ১৯৭০-এর দশকে ক্লিফ বুথকে ঘিরেই আবর্তিত হবে। ধারণা করা হচ্ছে, লিওনার্ডো ডি ক্যাপ্রিওর রিক ডাল্টন চরিত্র নতুন সিনেমায় থাকবে না।

ব্র্যাড পিটের সঙ্গে অভিনয় করেছেন স্কট কান, এলিজাবেথ ডেবিকি, ইয়াহিয়া আবদুল-মাতিন টু, কারলা গুজিনো, হোল্ট ম্যাককালানি ও জেবি টাডেনা। টিমোথি অলিফ্যান্ট আবারও জেমস স্টেসি চরিত্রে ফিরে আসছেন।

সিনেমাটির প্রযোজনা করছেন টারানটিনো, ব্র্যাড পিট, ডেভিড হেইম্যান, শন শ্যাফিন ও স্টেসি শের। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন ডেভিড ফিঞ্চারের ঘনিষ্ঠ সহযোগী এরিক মেসারসমিট।

এই শাখার আরও খবর

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au