সর্বশেষ

মামলায় জড়ালেন এআর রহমান, ভারতজুড়ে ফের বিতর্ক

  • 5:00 pm - February 18, 2026
  • পঠিত হয়েছে:৯৩ বার

মেলবোর্ন, ১৮ ফেব্রুয়ারি- বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীত পরিচালক ও অস্কারজয়ী সুরকার এআর রহমান কেন্দ্র করে ভারতজুড়ে বিতর্কের ঝড়। সম্প্রতি এ সুরকারকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুজব ও সমালোচনার ঝড় ওঠে।  এবার আরও বড় ধরনের অভিযোগ উঠে এসেছে তার বিরুদ্ধে।

ভারতের প্রখ্যাত ধ্রুপদী গায়ক ওস্তাদ ফায়াজ ওয়াসিফুদ্দিন সাগর সুপ্রিমকোর্টে এআর রহমানের বিরুদ্ধে মামলা করেছেন। তিনি গান চুরির অভিযোগ এনে এ সংগীত পরিচালকের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় এআর রহমানকে ঘিরে ভারতজুড়ে নতুন বিতর্ক উসকে দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, এআর রহমান ‘পোন্নিয়িন সেলভান ২’ সিনেমার ‘বীর রাজা বীর’ গানটিতে তার লেখা পুরোনো গান ‘শিব স্তুতি’র একটি অংশ ব্যবহার করেছেন। সুপ্রিমকোর্টের বেঞ্চে এ মামলাটির শুনানি হয়েছে। যেখানে প্রধান বিচারপতি ও বিচারপতি জয়মাল্য বাগচী অংশ নেন।

বিচারপতি বাগচী বলেন, ‘আমরা তদন্ত করতে চাই আসল লেখক কে। শুধু গান গাইলেই লেখক হওয়া যায় না। প্রমাণ করতে হবে অন্য কারও একই সুর এর আগে ছিল কিনা।’

এ আর রহমানের আইনজীবী আদালতকে বলেন, ‘আমরা কখনো কারও অধিকার দাবি করি না। কিন্তু যখন আমার মক্কেল কিছু করেন, তিনি তা দাবি করেন।’

সুপ্রিমকোর্টের বেঞ্চ এ মামলাটির শুনানি শেষে পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিত রেখেছেন। পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২০ ফেব্রুয়ারি।

এই শাখার আরও খবর

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au