সর্বশেষ

চলে গেলেন ভারতের বর্ষীয়ান অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে

  • 10:25 pm - February 18, 2026
  • পঠিত হয়েছে:৮৭ বার

মেলবোর্ন, ১৮ ফেব্রুয়ারি- ভারতের বর্ষীয়ান অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে (৬০) মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারের সাথে লড়াই করছিলেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অভিনেত্রীর পরিবার থেকে খবরটি নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
প্রবীণা দেশপাণ্ডে একাধারে হিন্দি ও মারাঠি সিনেমা, টেলিভিশন, থিয়েটার এবং ওটিটি প্ল্যাটফর্মে টানা ৬ দশক ধরে কাজ করেছেন।

সালমান খানের সাথে ‘রেডি’ ছবিতে অভিনয়ের জন্য তিনি বেশি পরিচিতি পান। এ ছাড়াও তিনি ‘এক ভিলেন’, ‘পরমাণু’ এবং ‘জালেবি’র মতো সিনেমায় অভিনয় করেছেন।

‘ঘর এক মন্দির’, ‘কুমকুম’, ‘কুলফি কুমার বাজেওয়ালা’র মতো টিভি সিরিয়ালে তার অভিনয় দর্শকদের মন জয় করেছিল। তাকে শেষবার দেখা গেছে ইমরান হাশমি অভিনীত নেটফ্লিক্স সিরিজ ‘তাসকারি’তে।
প্রবীণা দেশপাণ্ডের মৃত্যুতে ভারতীয় বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। শিল্পী সংগঠন ‘সিআইএনটিএএ’ ও তার সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au