দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা
দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…
মেলবোর্ন, ১৯ ফেব্রুয়ারি- প্রায় ১৮ মাস পর নোয়াখালী, বরগুনা, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, হবিগঞ্জ, রাজবাড়ী, চট্টগ্রাম ও দিনাজপুরের পার্বতীপুরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে উপস্থিতি জানিয়েছেন। বুধবার বিভিন্ন জেলায় পরিত্যক্ত কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলীয় প্রধান শেখ হাসিনা-র ছবি টানানোর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় এসব কার্যালয় ভাঙচুর ও বন্ধ করে দেওয়া হয়। গত রোববার ছয় জেলা এবং সোমবার আরও চার জেলায় দলটির নেতাকর্মীরা উপস্থিতি জানান দেন। কোথাও কোথাও ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সংক্ষিপ্ত সমাবেশও করা হয়। কর্মসূচির পর কয়েকটি স্থানে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করেছে।
নোয়াখালী জেলা কার্যালয়ের তালা ভেঙে প্রধান ফটকে ব্যানার টানান ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। মাইজদীর টাউন হল মোড়ে সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে ব্যানার সরিয়ে নেওয়া হয়। সুধারাম থানার ওসি মো. তৌহিদুল ইসলাম জানান, জড়িত অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
বরগুনা শহরের শেরেবাংলা সড়কে জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও ছবি টানানো হয়। বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম বলেন, সংশ্লিষ্টদের শনাক্তে কাজ চলছে।
কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরসংলগ্ন কার্যালয়েও পতাকা উত্তোলন ও ব্যানার টানানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাসুদ রানা জানান, টহল জোরদার করা হয়েছে।
নারায়ণগঞ্জ নগরীর দুই নম্বর রেলগেটে জেলা ও মহানগর কার্যালয়ের সামনে দুপুরে পাঁচ কর্মী স্লোগান দেন। ভিডিওতে মহানগর কার্যালয়ে ব্যানার টানানোর দৃশ্য দেখা গেছে। শরীয়তপুরের পালং বাজারে ভোরে জেলা কার্যালয় খুলে ছবি টানানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
হবিগঞ্জে সকালে পতাকা উত্তোলনের কয়েক ঘণ্টা পর জেলা কার্যালয়ে আগুনের ঘটনা ঘটে। স্থানীয়রা ধোঁয়া দেখে আগুন নেভানোর চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, আগুন লাগার বিষয়ে তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
রাজবাড়ী জেলা কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টানানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা কার্যালয়ে পতাকা উত্তোলন ও সংক্ষিপ্ত সমাবেশের পর পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। পার্বতীপুর মডেল থানার ওসি এম এ ফারুক জানান, আগের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকার দারুল ফজল মার্কেটে মহানগর কার্যালয়ে নতুন পরিচিতি ফলক লাগানোর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কোতোয়ালি থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, পুলিশ গিয়ে কাউকে পায়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au