সর্বশেষ

রানির বদলে রাভিনা-‘কুছ কুছ হোতা হ্যায়’ নিয়ে নতুন তথ্য

  • 6:20 pm - February 19, 2026
  • পঠিত হয়েছে:৬২ বার

মেলবোর্ন, ১৯ ফেব্রুয়ারি- প্রেম-বন্ধুত্ব ও সম্পর্কের এক অসাধারণ বুনোটে নির্মিত নয়ের দশকের সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। এ সিনেমার হাত ধরেই বলিউডে পরিচালক হিসেবে জার্নি শুরু করেন করণ জোহর। তার পরিচালনায় প্রথম সিনেমা যে আমেজ তৈরি করেছিল, তা সবার মনে তা আজও অক্ষুণ্ণ।

রাহুল-অঞ্জলি আর টিনার সম্পর্কের টানাপোড়েন, ওঠাপড়া, বন্ধুত্ব, প্রেম-অপ্রেম-সব মিলিয়ে এ সিনেমা যেন এক অন্য আবেগ তৈরি করে। আর এই তিন চরিত্রে বলিউড বাদশাহ শাহরুখ খান, জনপ্রিয় অভিনেত্রী কাজল ও রানি মুখার্জিকে যেভাবে ভালোবাসায় ভরিয়েছিলেন দর্শক, তা আজও একই রয়েছে।

কিন্তু আপনি কি জানেন  রানি মুখার্জি অভিনীত ‘টিনা’ চরিত্রে তার বদলে অভিনয় করার কথা ছিল বলিউডের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের? রানির বদলে তার কাছেই প্রথম গিয়েছিল এ প্রস্তাব। কিন্তু তা ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু কেন?

অভিনয়ের জার্নি শুরুর আগে মডেলিংয়ের দুনিয়ায় নিজের পায়ের তলার জমি শক্ত করেছিলেন রাভিনা ট্যান্ডন। নজরে এসেছিলেন পরিচালক-ফটোগ্রাফার শান্তনু শোরের। এর পরেই বদলে গিয়েছিল ভাগ্যের চাকা। ‘পাত্থর কে ফুল’ সিনেমার হাত ধরে অভিষেক হয় অভিনয়ে অভিনেত্রীর। ২০০১ সালে ‘দামন: আ ভিকটিম অব ম্যারিটাল ভায়োলেন্স’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পান তিনি। পরে তার মেয়ে রাশাও পা রেখেছেন অভিনয় জগতে।

সম্প্রিত এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খোলেন রাভিনা ট্যান্ডন। কেন করণ জোহর পরিচালিত প্রথম সিনেমার প্রস্তাব ফিরিয়েছিলেন তিনি। অভিনেত্রী বলেন, করণ আজও আমাকে অভিযোগের সুরে বলে— আমি ওর প্রথম পরিচালিত সিনেমাতে কেন অভিনয় করিনি। কিন্তু আমি ওকে এটাই বলি— আসলে আমি ওই সময়ে আমার ক্যারিয়ারের যে জায়গায় ছিলাম, সেখানে দাঁড়িয়ে আমার পক্ষে নতুন করে কিছু শুরু করা সম্ভব ছিল না। একটা সিনেমাতে নায়িকার চরিত্রের বদলে পার্শ্বচরিত্রে অভিনয় করা আমার পক্ষে সম্ভব ছিল না।

রাভিনা ট্যান্ডন বলেন, ওই সময়ে আমার যেহেতু ফিল্মি ক্যারিয়ার তৈরির সময় ছিল, তাই আমাকে খুব সচেতন হয়ে সিনেমা বাছতে হতো। তবে ওই সময়ে ওই চরিত্রে রানিকে খুবই ভালো মানিয়েছিল। কারণ ও একেবারে নতুন মুখ ছিল। আর দর্শকও ওকে ওই চরিত্রে ভীষণ ভালোভাবে গ্রহণ করেছিলেন। কিন্তু আমার জন্য ওই চরিত্র করাটা খুবই কঠিন ছিল।

উল্লেখ্য, ওই সময়ে রাভিনার ক্যারিয়ারে বৃহস্পতি তুঙ্গে ছিল বলা যায়। ‘মোহরা’, ‘খিলাড়িও কা খিলাড়ি’, ‘দুলহে রাজা’ সিনেমাতে নায়িকার ভূমিকায় বাজিমাত করেছিলেন তিনি। হয়ে উঠেছিলেন বলিউডের প্রথম সারির অভিনেত্রী।

এখানেই শেষ নয়, করণ জোহরের সিনেমার মতোই জনপ্রিয় ‘ছাঁইয়া ছাঁইয়া’র প্রস্তাবও ফিরিয়েছিলেন রাভিনা ট্যান্ডন। পরে সেই জনপ্রিয় গানে দেখা যায় ‘আইটেম গার্ল’ মালাইকা অরোরাকে। পরে যদিও এ নিয়েও মুখ খোলেন রাভিনা ট্যান্ডন। মণি রত্নমের পরবর্তী সময়ে এক সাক্ষাতে অভিনেত্রী জানিয়েছিলেন, তার সিনেমাতে অভিনয় করা রাভিনার কাছে স্বপ্ন। এমনকি ‘ছাঁইয়া ছাঁইয়া’তেও পারফর্ম করতে চেয়েছিলেন। কিন্তু পরিস্থিতির জন্য তা হয়ে ওঠেনি।

এই শাখার আরও খবর

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

প্রায় এক দশক পর ইরাকের কারাগারে জীবিত মিলল অস্ট্রেলিয়ার কুখ্যাত আইএস চিকিৎসক

মেলবোর্ন, ২২ জুলাই: প্রায় এক দশক আগে সিরিয়ায় নিহত হয়েছেন বলে ধারণা করা অস্ট্রেলীয় চিকিৎসক ও কুখ্যাত আইএস সদস্য তারেক কামলেহ জীবিত রয়েছেন। ইরাকের একটি…

ভিক্টোরিয়ায় আবারও শিক্ষক ধর্মঘট, বৃহস্পতিবার অচল থাকবে রাজ্য পরিচালিত স্কুল

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষা সহায়ক কর্মীরা বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বড় ধরনের ধর্মঘটে যাচ্ছেন। রাজ্য সরকারের সর্বশেষ বেতন প্রস্তাব…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au