বাংলাদেশ

বিতর্কিত নেতা হুমায়ূনের বাবরি মসজিদ নির্মাণে বাংলাদেশের টাকা?

  • 4:35 pm - February 19, 2026
  • পঠিত হয়েছে:১৫৮ বার
শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবীর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ ফেব্রুয়ারি- বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-এর বিস্ফোরক মন্তব্যের জবাবে জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর বলেন, বাবরি মসজিদের জন্য তিনি বাংলাদেশ থেকে কোনো অর্থ গ্রহণ করেননি।

শুভেন্দু অধিকারী এর আগে দাবি করেছিলেন, বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে হুমায়ুন সাতদিন বাংলাদেশে ছিলেন এবং মসজিদের জন্য ৫০ শতাংশের বেশি অর্থ বাংলাদেশ থেকে এসেছে। হুমায়ুন এ মন্তব্যের জবাবে স্পষ্ট করেছেন, তিনি কোনো কাঁটাতার সরিয়ে বা অবৈধভাবে বাংলাদেশে যাননি। গত বছরের ২৮ সেপ্টেম্বর তিনি ইন্ডিগো ফ্লাইটে ঢাকায় পৌঁছেন, ধানমন্ডিতে ভাগ্নার বাড়িতে দুই দিন থাকেন, এরপর কক্সবাজারে তিন দিন হোটেলে থাকেন এবং পরে ঢাকায় ফিরে নারায়ণগঞ্জ ও কেরানিগঞ্জে আত্মীয়দের সঙ্গে দেখা করেন।

তিনি আরও বলেন, বাবরি মসজিদের জন্য ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আর্থিক সাহায্য করেছেন, কিন্তু বাংলাদেশ বা বিদেশের কোনো রাজনৈতিক দল বা জামাতের কাছ থেকে তিনি অর্থ গ্রহণ করেননি।

বাংলাদেশের জামাতের সঙ্গে তাঁর যোগের অভিযোগেও হুমায়ুন বলেছেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং শুভেন্দু অধিকারী নির্বোধভাবে এই ধরনের অভিযোগ তুলেছেন।

এদিন হুমায়ুন তৃণমূলকেও নিশানা করে বলেন, তার জামাইকে প্রার্থী করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে এবং দলের নির্বাচনী পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানান। তিনি উল্লেখ করেন, ১৮২ আসনে প্রার্থী দিয়ে ১০০টি আসনে জয়ী হওয়ার পরিকল্পনা রয়েছে এবং ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা করা হবে।

এই শাখার আরও খবর

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

হামের থাবা আরও ভয়াবহ, চার শিশুর মৃত্যুতে প্রাণহানি বেড়ে ৬৭০

মেলবোর্ন, ২০ জুন- দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি প্রাদুর্ভাবে হাম…

গাইবান্ধায় দেশের বৃহত্তম রামমূর্তি নির্মাণ স্থগিত, ধর্মীয় স্থাপনা ঘিরে শুরু নতুন বিতর্ক

মেলবোর্ন, ২০ জুন-  গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুরে দেশের সবচেয়ে বড় প্রস্তাবিত রামমূর্তি নির্মাণ প্রকল্প অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। শ্রী শ্রী রাধাগোবিন্দ ও…

৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

মেলবোর্ন, ২০ জুন- বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে স্মরণ, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, গণসংযোগ…

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে সতর্কতা, মাঠপর্যায়ে নজরদারি জোরদার

মেলবোর্ন, ২০ জুন- আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর আশঙ্কা, বিভিন্ন…

অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন জুয়ারিয়া ফেরদৌসের, আগ্রাসী ব্যাটিংয়ে বদল আনছেন না টাইগ্রেস ওপেনার

মেলবোর্ন, ২০ জুন- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত অভিষেকের পর এবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষেও একই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশের তরুণ ওপেনার জুয়ারিয়া ফেরদৌস। মাত্র পাঁচ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au