সর্বশেষ

অবশেষে চিত্রনাট্যকার হিসেবে সম্মাননা পেলেন জেমস ক্যামেরন

  • 8:50 pm - February 19, 2026
  • পঠিত হয়েছে:৩৫ বার

মেলবোর্ন, ১৯ ফেব্রুয়ারি- পরিচালক হিসেবে জেমস ক্যামেরনের সাফল্যের কমতি নেই। সর্বকালের দ্বিতীয় সেরা ব্যবসাসফল নির্মাতা তিনি। ১০ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে তাঁর সিনেমাগুলো। পেয়েছেন তিনটি অস্কার, চারটি গোল্ডেন গ্লোবসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা। তবে সিনেমা বানানোর প্রক্রিয়া শুরু হয় যে কাজটি দিয়ে, সেই চিত্রনাট্য লেখার জন্য খুব কমই স্বীকৃতি পেয়েছেন ক্যামেরন। তাঁর সিনেমাগুলো ব্যাপক সমাদর পেলেও চিত্রনাট্যকার হিসেবে কখনো অস্কারে মনোনয়ন পাননি। অন্যান্য অ্যাওয়ার্ডের আসরেও চিত্রনাট্যকার হিসেবে তাঁকে খুব কমই মূল্যায়ন করা হয়েছে।

এ নিয়ে চাপা কষ্ট ছিল জেমস ক্যামেরনের। এত দিনে সে আক্ষেপ অনেকটা ঘুচল। কারণ, হলিউডে চিত্রনাট্যকার হিসেবে সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন তিনি। হলিউড চিত্রনাট্যকারদের সংগঠন রাইটারস গিল্ড অব আমেরিকা ওয়েস্ট ২০২৬ সালের লরেল অ্যাওয়ার্ড দিচ্ছে জেমস ক্যামেরনকে। এটি গিল্ডের আজীবন কৃতিত্বের পুরস্কার, যা চিত্রনাট্য পেশায় অসাধারণ অবদানের জন্য দেওয়া হয়।

গিল্ডের সভাপতি মিশেল মুলরোনি বলেন, ‘টাইটানিক থেকে এলিয়েন, দ্য টার্মিনেটর থেকে অ্যাভাটার—চিত্রনাট্য রচনায় অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন জেমস ক্যামেরন। তিনি তাঁর অসাধারণ গল্প, বহুমাত্রিক চরিত্র ও আইকনিক সংলাপ দিয়ে সহ-লেখকদের অনুপ্রাণিত করেছেন।’ আগামী ৮ মার্চ ৭৮তম রাইটারস গিল্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

এ পুরস্কারের খবরে আনন্দিত জেমস ক্যামেরন। তবে তাঁর লেখার প্রতিভাকে স্বীকৃতি দিতে এত বছর লাগায় কিছুটা অভিমানও রয়েছে। বিবৃতিতে ক্যামেরন বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই, প্রায় চার দশক আগে থেকে, আমি চিত্রনাট্য লিখে আসছি। আমার সহকর্মী চিত্রনাট্যকারদের কাছ থেকে এত মর্যাদাপূর্ণ সম্মাননা পাওয়া সত্যিই আনন্দের। মনে রাখতে হবে, যাকে আমরা সিনেমা বলি, তার পুরো প্রক্রিয়া শুরু হয় লিখিত শব্দ দিয়ে।’

জেমস ক্যামেরনের আগে এ সম্মাননায় ভূষিত হয়েছেন ডেভিড লিঞ্চ, ওয়াল্টার হিল, চার্লি কাউফম্যান, ন্যান্সি মেয়ার্স, জেমস এল. ব্রুকস, অলিভার স্টোন, এলাইন মে, হ্যারল্ড রামিস প্রমুখ।

এই শাখার আরও খবর

সেই চালককে ক্ষমা করলেন শোকার্ত পরিবার

মেলবোর্ন, ২৫ এপ্রিল- অস্ট্রেলিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশু সাদ এর মৃত্যুর হৃদয়বিদারক ঘটনার পর নিহত শিশুটির পরিবারের মানবিকতা ও ক্ষমাশীলতায় প্রবাসী কমিউনিটিতে গভীর আলোচনার জন্ম…

হাম ও হামের উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

মেলবোর্ন, ২৪ এপ্রিল- দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪…

আম আদমি পার্টির রাঘব চাড্ডাসহ সাত রাজ্যসভার সাংসদের বিজেপিতে যোগদান

মেলবোর্ন, ২৪ এপ্রিল- দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি বা বিজেপিতে যোগ দিলেন আম আদমি পার্টির (আপ) শীর্ষস্থানীয় নেতা ও রাজ্যসভার সাংসদ…

তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু

মেলবোর্ন, ২৪ এপ্রিল-  ইরানের রাজধানী তেহরানের অন্যতম প্রধান বিমানবন্দর ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে বলে জানিয়েছে ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি।…

অস্ট্রেলিয়ার পথ ধরে নরওয়ে-তুরস্কে কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা উদ্যোগ

মেলবোর্ন, ২৪ এপ্রিল- অস্ট্রেলিয়ার পর এবার কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর অবস্থান নিতে যাচ্ছে ইউরোপ ও এশিয়ার দুটি দেশ-নরওয়ে ও তুরস্ক। শিশু-কিশোরদের ডিজিটাল নিরাপত্তা ও মানসিক…

উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের প্রথম জয়ের ইতিহাস

মেলবোর্ন, ২৪ এপ্রিল- এশিয়ান গেমস বাছাইপর্বে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ নারী হকি দল। আন্তর্জাতিক হকি প্রতিযোগিতায় প্রথমবারের মতো জয় পেয়েছে তারা, যেখানে শুক্রবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au