বাংলাদেশ

এইচএসসির ফরম পূরণ শুরু হচ্ছে ১ মার্চ

  • 4:31 pm - February 20, 2026
  • পঠিত হয়েছে:২০৮ বার
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২০ ফেব্রুয়ারি- ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১ মার্চ থেকে। বিলম্ব ফি ছাড়া শিক্ষার্থীরা ৯ মার্চ পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন এবং নির্ধারিত ফি পরিশোধ করা যাবে ১০ মার্চ পর্যন্ত। তবে জরিমানাসহ ১১ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ থাকবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীরাই আবেদন ফরম পূরণ করতে পারবেন। রেজিস্ট্রেশন বহির্ভূত কোনো বিষয়ে পরীক্ষায় অংশ নিলে সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা বাতিল করা হবে।

এ বছর এইচএসসি পরীক্ষার ফরম পূরণে তিন বিভাগেই ফি বৃদ্ধি করা হয়েছে। গত বছরের তুলনায় এবার ২১০ টাকা করে বাড়ানো হয়েছে।

নতুন নির্ধারিত ফি অনুযায়ী—

বিজ্ঞান বিভাগ:
মোট ফি ২,৯৯৫ টাকা (গত বছর ছিল ২,৭৮৫ টাকা)।
এর মধ্যে বোর্ড ফি ২,১৪০ টাকা এবং কেন্দ্র ফি (ব্যবহারিকসহ) ৮৫৫ টাকা।

মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ:
মোট ফি ২,৪৩৫ টাকা (গত বছর ছিল ২,২২৫ টাকা)।
এর মধ্যে বোর্ড ফি ১,৯৪০ টাকা এবং কেন্দ্র ফি ৪৯৫ টাকা।

তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের কোনো শিক্ষার্থীর চতুর্থ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ১৪০ টাকা যুক্ত হবে। একইভাবে ঐচ্ছিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে প্রতি বিষয়ের জন্য অতিরিক্ত ১৪০ টাকা দিতে হবে।

বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানিয়েছেন, কলেজগুলোতে নির্বাচনি পরীক্ষা শেষ করে আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। ফল প্রকাশের পরই ১ মার্চ থেকে ফরম পূরণ কার্যক্রম শুরু হবে।

তবে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি। শিগগিরই পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

ফরম পূরণ কার্যক্রমকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। সংশ্লিষ্টরা নির্ধারিত সময়ের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন।

এই শাখার আরও খবর

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে ফিরবেন। তাঁর…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au