অস্ট্রেলিয়া

ওয়েস্ট সিডনিতে সশস্ত্র হামলা, চলছে পুলিশি অভিযান

  • 11:20 pm - February 20, 2026
  • পঠিত হয়েছে:২৫৩ বার
ওয়েস্ট সিডনিতে সশস্ত্র হামলা, চলছে পুলিশি অভিযান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ ফেব্রুয়ারি- অস্ট্রেলিয়ার ওয়েস্ট সিডনির এক বাড়িতে সশস্ত্র অনধিকার প্রবেশ ও হামলার অভিযোগের পর ব্যাপক পুলিশ অভিযান শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, তিনজন ব্যক্তি একটি বাড়িতে জোরপূর্বক ঢুকে বাসিন্দাদের হুমকি দেয়, তাদের একজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল।

নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বিবৃতিতে জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে স্মিথফিল্ড এলাকার দ্য হরসলি ড্রাইভ সড়কের একটি বাড়িতে অনধিকার প্রবেশের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশকে জানানো হয়, ওই সময় বাড়ির ভেতরে ৪৮ বছর বয়সী এক পুরুষ ও ২৫ বছর বয়সী এক নারী ছিলেন। অভিযোগ অনুযায়ী, তিন ব্যক্তি জোর করে বাড়িতে ঢুকে তাদের হুমকি দেয়। এ সময় নারীকে একটি বস্তু দিয়ে আঘাত করা হয়। তিনি সামান্য আহত হয়েছেন। পুরুষটি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হননি।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা ওই ব্যক্তির অডি সেডান গাড়ির চাবি নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।

পরে পুলিশ লিভারপুল এলাকার নর্থাম্বারল্যান্ড স্ট্রিটের একটি আবাসিক ভবনের ভূগর্ভস্থ গাড়ি পার্কিংয়ে গাড়িটি খুঁজে পায়। গাড়িটি জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এর কিছুক্ষণ পর বাসবি এলাকার সাউথ লিভারপুল রোডে একটি গাড়িতে অবস্থানরত ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে কাবরামাটা পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।

বিশেষায়িত পুলিশ দল কাছাকাছি একটি বাড়িতেও তল্লাশি চালিয়েছে। সন্ধ্যা ছয়টার পর ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, রাস্তাজুড়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, অভিযান এখনও চলছে এবং তদন্ত অব্যাহত আছে।

এই শাখার আরও খবর

শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা

ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au