সর্বশেষ

এশিয়া কাপ খেলতে সিডনি এলেন ঋতুপর্ণারা

  • 3:27 am - February 21, 2026
  • পঠিত হয়েছে:১৪২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২১ ফেব্রুয়ারি-এএফসি নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেছে বাংলাদেশ। গতকাল মধ্যরাতে সিডনির উদ্দেশ্যে দেশ ছাড়েন আফিদা খন্দকাররা। থাইল্যান্ডে কয়েক ঘণ্টা যাত্রা বিরতির পর মেলবোর্ন সময় সময় রাত ১১ টায় সিডনি পৌঁছায় বাংলাদেশ দল। বিমানবন্দরে সিডনিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা টিমকে অর্ভ্যথনা জানায়।

পহেলা মার্চ নারী এশিয়ান কাপ শুরু হবে। এএফসি ২৭ ফেব্রুয়ারি থেকে অংশগ্রহণকারী দলগুলোকে টিম হোটেলে উঠাবে। এর আগে ছয় দিন বাংলাদেশ নিজস্ব ব্যবস্থাপনায় সিডনির ভ্যালেন্টাইন পার্কে ক্যাম্প করবে। তাই আফিদারা রাত সাড়ে বারোটার দিকে ভ্যালেন্টাইন পার্কে পৌঁছান।

বাফুফের দেয়া তথ্য অনুযায়ী, ফুটবলাররা সবাই সুস্থ রয়েছেন এবং দীর্ঘ ভ্রমণের পর বিশ্রামে রয়েছেন। আগামীকাল স্থানীয় সময় সকাল নয়টায় বাংলাদেশ দলের অনুশীলন শুরু করার কথা রয়েছে।

পহেলা মার্চ পার্থে টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে শুরু হলেও বাংলাদেশের ম্যাচ ৩ মার্চ। গ্রুপ পর্যায়ের বাংলাদেশের দুই ম্যাচ সিডনিতে। ৬ মার্চ গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলে পরের দিন দুপুরে পার্থের উদ্দেশ্যে রওনা হবেন ঋতুপর্ণারা।

এশিয়ার সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্ট এশিয়া কাপ। বাংলাদেশ পুরুষ ফুটবল ১৯৮০ সালে কুয়েত এশিয়া কাপে প্রথম ও সর্বশেষ অংশ নিয়েছিল। এরপর আর কখনো এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারেনি। বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবার এশিয়া কাপে খেলছে। এই টুর্নামেন্ট বাংলাদেশের ফুটবলের জন্য ঐতিহাসিক।

এই শাখার আরও খবর

খুবির মেয়েদের হলের ওয়াশরুমে মোবাইল ফোন রাখার অভিযোগ, ক্যান্টিনকর্মীকে আটক

মেলবোর্ন, ২৩ জুলাই: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয় ’২৪ হলের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে একটি মোবাইল ফোন রাখার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায়…

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেলবোর্ন, ২৩ জুলাই: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। জন্তর মন্তরে চলমান এই আন্দোলনে…

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মেলবোর্ন, ২৩ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার…

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au