সর্বশেষ

আর্জেন্টিনা ফুটবলের সভাপতি তাপিয়াকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • 3:32 am - February 21, 2026
  • পঠিত হয়েছে:১৩৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২১ ফেব্রুয়ারি-সামাজিক নিরাপত্তা তহবিলের অর্থ অপব্যবহারের অভিযোগে চাপে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

বুয়েনোস আইরেসের বিচারক দিয়েগো আমারান্তে আগামী ৫ মার্চ তাপিয়াকে আদালতে হাজির হতে বলেছেন। ২০২৪ ও ২০২৫ সালে প্রায় ১৯ বিলিয়ন পেসো সামাজিক অবদান পরিশোধ না করার অভিযোগ রয়েছে তাপিয়ার বিরুদ্ধে। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি তাপিয়া বা অন্য কর্মকর্তারা।

অভিযোগটি করেছে কাস্টমস কালেকশন অ্যান্ড কন্ট্রোল এজেন্সি (এআরসিএ)।

তাপিয়াসহ আরও চার কর্মকর্তা-কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনো, সাধারণ সম্পাদক ক্রিস্তিয়ান মালাসপিনা, মহাপরিচালক গুস্তাভো লরেঞ্জো এবং সাবেক রেসিং ক্লাব সভাপতি ভিক্টর ব্লাঙ্কোকেও জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরও দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিচারক জানিয়েছেন, তদন্তের গুরুত্ব বিবেচনায় এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা বহাল থাকলে ২৭ মার্চ কাতারে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো ২০২৪ জয়ী স্পেনের মধ্যকার ফাইনালিসিমায় উপস্থিত থাকতে পারবেন না তাপিয়া।

এই শাখার আরও খবর

খুবির মেয়েদের হলের ওয়াশরুমে মোবাইল ফোন রাখার অভিযোগ, ক্যান্টিনকর্মীকে আটক

মেলবোর্ন, ২৩ জুলাই: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয় ’২৪ হলের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে একটি মোবাইল ফোন রাখার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায়…

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেলবোর্ন, ২৩ জুলাই: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। জন্তর মন্তরে চলমান এই আন্দোলনে…

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মেলবোর্ন, ২৩ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার…

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au