সর্বশেষ

মাঠে বিশৃঙ্খলার দায়ে ১৯ সমর্থকের কারাদণ্ড

  • 3:38 am - February 21, 2026
  • পঠিত হয়েছে:২১৩ বার
ছবি: Shuvo Sdns

২১ ফেব্রুয়ারি-আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনাল হয়েছে মাসখানেক আগে। কিন্তু সেনেগাল ও মরক্কোর সেই ফাইনালে বিশৃঙ্খলার দায়ে এতদিন পর শাস্তি পেলেন ১৯ সমর্থক। এর মধ্যে ১৮ জন সেনেগালিজ এবং একজন ফরাসি নাগরিক। তাদের বিরুদ্ধে ফুটবল মাঠের অবকাঠামো নষ্ট করা ও ক্রীড়া ইভেন্ট চলাকালে সহিংসতাসহ একাধিক অভিযোগ ছিল। পাঁচ ঘণ্টারও বেশি সময়ের শুনানি শেষে ১৯ সমর্থকের শাস্তি ঘোষণা করা হয়েছে।

বার্তা সংস্থা এপি–কে আইনজীবী নাইমা এল গুয়েলাফ জানিয়েছেন, ১১ জনকে এক বছরের কারাদণ্ড ও ৫৫০ ডলার জরিমানা, চারজনকে ছয় মাসের কারাদণ্ড ও ২১৮ ডলার জরিমানা এবং বাকি চারজনকে তিন মাসের কারাদণ্ড ও ১৩০ ডলার জরিমানা করেছেন আদালত। রায় ঘোষণার পর এক আসামি অজ্ঞান হয়ে পড়েন। অন্যরা হেফাজতে নেওয়ার নির্দেশ পেয়ে আসামিদের বেঞ্চ থেকে উঠতে অস্বীকৃতি জানান।

শাস্তির রায় শুনে আদালতে উপস্থিত শাস্তিপ্রাপ্তদের পরিবারের সদস্যরা বিচলিত হয়ে তাদের স্বজনদের নির্দোষ দাবি করেন। একইসঙ্গে তাদের আইনজীবীরা এই রায়কে কঠোর আখ্যা দিয়ে আপিলের ঘোষণা দিয়েছেন। শুনানিতে সেনেগাল ও ফ্রান্সের কূটনীতিক এবং কয়েকজন আসামির স্বজন উপস্থিত ছিলেন। অভিযুক্তদের আইনজীবীদের দাবি– তাদের মক্কেলদের দোষী সাব্যস্ত করার মতো পর্যাপ্ত প্রমাণ আদালতের কাছে নেই।

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান ফুটবলার
মেসিদের ফুটবল সভাপতির দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিপরীতে, রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বলে, অভিযুক্তরা ম্যাচের স্বাভাবিক পরিবেশ নষ্ট করেছে এবং তাদের কর্মকাণ্ডে প্রায় ৪ লাখ ৭৬ হাজার ৭১৯ ডলারের ক্ষতিসাধন হয়েছে। এর আগে আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সিএএফ ওই ম্যাচকে কেন্দ্র করে সেনেগাল ও মরক্কোকে মোট ১০ লাখ ডলার জরিমানা ও নিষেধাজ্ঞা দেয়। মরক্কো এ শাস্তিকে অসামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে আপিল করার ঘোষণা দিয়েছে।

গত ১৯ জানুয়ারি অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক মরক্কোর পক্ষে স্টপেজ টাইমে পেনাল্টি দেওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ সমর্থকরা মাঠে ঢোকার চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সেনেগালের খেলোয়াড়রা প্রতিবাদ জানিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান। ক্ষুব্ধ সমর্থকরা মাঠে চেয়ার ছুড়ে মারেন এবং নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শেষ পর্যন্ত ম্যাচে সেনেগাল ১-০ গোলে জিতে শিরোপা উৎসবে মাতে।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১ ও আহত ৮

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। বুধবার…

বঙ্গোপসাগরে ভেসে যাওয়া আরেক পর্যটকের লাশ উদ্ধার

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউ ও প্রবল স্রোতে ভেসে যাওয়া আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে হিমছড়ির…

শ্রীপুরে মধ্যরাতে আগুনে পুড়ল মসজিদসহ একাধিক স্থাপনা

গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মসজিদ, বেশ কয়েকটি দোকান, ঝুট ও তুলার গুদামসহ বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর…

যন্তরমন্তরে আন্দোলন না করার শর্তে মুক্তি পেলেন ককরোচের দুই নেতা

দিল্লির যন্তরমন্তরে ভবিষ্যতে আর কোনো বিক্ষোভ কর্মসূচি বা সমাবেশের আয়োজন না করার প্রতিশ্রুতিতে সাত দিন পর মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই সহ-প্রতিষ্ঠাতা সৌরভ…

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফকির জহির রহমান (৪০) নামের এক যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au