বিশ্ব

পাকিস্তানে উদ্বেগজনকভাবে দারিদ্র্য বেড়ে ২৮.৯ শতাংশ

  • 8:21 pm - February 21, 2026
  • পঠিত হয়েছে:১৬৯ বার
পাকিস্তানে উদ্বেগজনকভাবে দারিদ্র্য বেড়ে ২৮.৯ শতাংশ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ ফেব্রুয়ারি- সাত বছর পর পাকিস্তানে দারিদ্র্যের হার পুনরায় উদ্বেগজনকভাবে বেড়ে ২৮.৯ শতাংশে পৌঁছেছে। দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল শুক্রবার ইসলামাবাদে এক অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করেন। তিনি জানান, গত সাত বছরে দারিদ্র্যের হার ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা দেশের অর্থনীতিতে শৃঙ্খলাবদ্ধ সংস্কারের প্রয়োজনীয়তার ইঙ্গিত দিচ্ছে।

মন্ত্রী আরও বলেন, ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে দারিদ্র্য হ্রাস পায়, কিন্তু ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে পরিস্থিতি উল্টো দিকে ঘুরে গেছে। নতুন তথ্য অনুযায়ী, শহর ও গ্রাম উভয় অঞ্চলে দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শহরে দারিদ্র্যের হার ১১ শতাংশ থেকে বেড়ে ১৭.৪ শতাংশে পৌঁছেছে, আর গ্রামে তা ২৮.২ শতাংশ থেকে ৩৬.২ শতাংশে উঠেছে।

দেশের চারটি প্রদেশেই দারিদ্র্য বৃদ্ধি পেয়েছে। পাঞ্জাবে হার ১৬.৫ শতাংশ থেকে বেড়ে ২৩.৩ শতাংশ, সিন্ধে ২৪.৫ শতাংশ থেকে ৩২.৬ শতাংশ, খাইবার পাখতুনখোয়ায় ২৮.৭ শতাংশ থেকে ৩৫.৩ শতাংশ, আর সবচেয়ে বেশি বেলুচিস্তানে ৪১.৮ শতাংশ থেকে ৪৭ শতাংশে বৃদ্ধি পেয়েছে।

পরিকল্পনামন্ত্রী আরও জানান, অর্থনৈতিক বৈষম্যও বৃদ্ধি পেয়েছে। বৈষম্যের হার ২৮.৪ শতাংশ থেকে বেড়ে ৩২.৭ শতাংশে দাঁড়িয়েছে। তিনি উল্লেখ করেন, প্রাদেশিক উন্নয়ন বাজেট কেন্দ্রীয় সরকারের তুলনায় তিন গুণ বেশি হলেও দারিদ্র্য ও বৈষম্য এখনও উচ্চ পর্যায়ে রয়েছে।

দারিদ্র্য বৃদ্ধির পেছনে নীতির ধারাবাহিকতার অভাব, কোভিড-১৯ মহামারি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচিকে দায়ী করেছেন আহসান ইকবাল। রুপির অবমূল্যায়নের ফলে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে তিনি আইএমএফ কর্মসূচিতে যাওয়া জরুরি বলে জানান, না হলে দেশ দেউলিয়া হয়ে যেত।

মন্ত্রী জানান, দারিদ্র্য ও বৈষম্য নিয়ন্ত্রণে আনতে অর্থনৈতিক সংস্কার এবং নীতি বাস্তবায়নের ধারাবাহিকতা জরুরি। তিনি সতর্ক করে বলেন, দেশকে স্থিতিশীল রাখতে এবং সাধারণ মানুষের ক্ষতি কমাতে সঠিক নীতিমালা গ্রহণের বিকল্প নেই।

এই শাখার আরও খবর

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au