সর্বশেষ

৪৪ সেকেন্ডেই ভাইরাল কেয়া পায়েল! গোপন তথ্য ফাঁস

  • 8:40 pm - February 21, 2026
  • পঠিত হয়েছে:৬৬৭ বার

মেলবোর্ন, ২১ ফেব্রুয়ারি- সামাজিক যোগাযোগমাধ্যমে মাত্র ৪৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে আলোচনার জন্ম দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ভিডিওটিতে নিজের ব্যক্তিজীবনের একটি ‘গোপন তথ্য’ ভক্তদের সামনে তুলে ধরেন তিনি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন কেয়া পায়েল। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, গোপন তথ্য ফাঁস করে দিলাম।

ভিডিওতে দেখা যায়, সামনে বরফ ভর্তি পানির একটি পাত্র নিয়ে বসে আছেন অভিনেত্রী। সেখানে তিনি বলেন, অনেকেই লক্ষ্য করেছেন ইদানীং তার ত্বকের গ্লো বেড়েছে। এর একটি কারণ হিসেবে তিনি নিজের একটি অভ্যাসের কথা জানান। কেয়া বলেন, মুখে বরফ পানি ব্যবহার করলে তার ঘুম দূর হয় এবং এটি ত্বকের জন্যও উপকারী।

এরপর ভিডিওতে বরফ পানি ভর্তি পাত্রে মুখ ডুবিয়ে দেন অভিনেত্রী। কিছুক্ষণ পর মুখ তুলে বিরক্তির সুরে তিনি বলেন, এভাবেই আমি আসলে আমার সকালের ঘুম দূর করি।

ভিডিওটি প্রকাশের পরপরই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। একদিন না যেতেই ভিডিওটি ৬ মিলিয়নেরও বেশি ভিউ ছাড়িয়েছে। পাশাপাশি ভিডিওটি শেয়ার হয়েছে হাজার হাজার বার। নেটিজেনদের মন্তব্যের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪৬৯ হাজারের কাছাকাছি এবং রিয়েকশন পড়েছে এক লাখেরও বেশি।

ভক্তদের মতে, স্বাভাবিক ও খোলামেলা উপস্থাপনার কারণেই কেয়া পায়েলের এই ভিডিও এত দ্রুত জনপ্রিয়তা পেয়েছে।

এই শাখার আরও খবর

প্রায় এক দশক পর ইরাকের কারাগারে জীবিত মিলল অস্ট্রেলিয়ার কুখ্যাত আইএস চিকিৎসক

মেলবোর্ন, ২২ জুলাই: প্রায় এক দশক আগে সিরিয়ায় নিহত হয়েছেন বলে ধারণা করা অস্ট্রেলীয় চিকিৎসক ও কুখ্যাত আইএস সদস্য তারেক কামলেহ জীবিত রয়েছেন। ইরাকের একটি…

ভিক্টোরিয়ায় আবারও শিক্ষক ধর্মঘট, বৃহস্পতিবার অচল থাকবে রাজ্য পরিচালিত স্কুল

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষা সহায়ক কর্মীরা বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বড় ধরনের ধর্মঘটে যাচ্ছেন। রাজ্য সরকারের সর্বশেষ বেতন প্রস্তাব…

গডজিলা ভার্সেস কং’ অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

মেলবোর্ন, ২২ জুলাই: যুক্তরাষ্ট্রের তরুণ অভিনেত্রী কেলি হটল, যিনি Godzilla vs. Kong চলচ্চিত্র সিরিজে অভিনয় করে পরিচিতি পান, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স…

ধর্ম অবমাননার মামলায় পডকাস্ট উপস্থাপক রেহান তারিকের জামিন মঞ্জর

মেলবোর্ন, ২২ জুলাই:  পাকিস্তানের লাহোরের একটি সেশনস আদালত মঙ্গলবার ধর্ম অবমাননা আইন ও প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট (পেকা), ২০১৬-এর অধীনে দায়ের করা মামলায় পডকাস্ট…

জয়পুরহাটে ইটের আঘাতে আহত অরুণ দেবনাথের মৃত্যু

মেলবোর্ন, ২২ জুলাই: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া অরুণ দেবনাথ (২৫) প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত…

পারিবারিক সহিংসতা নিয়ে পলিন হ্যানসনের মন্তব্যে তীব্র সমালোচনা, সরব ব্রিটানি হিগিন্স

মেলবোর্ন, ২২ জুলাই-  অস্ট্রেলিয়ায় পারিবারিক সহিংসতা নিয়ে বিতর্কের মধ্যে ওয়ান নেশন দলের নেতা পলিন হ্যানসন-এর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন নারী অধিকারকর্মী ব্রিটানি হিগিন্স। হ্যানসন দাবি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au