বাংলাদেশ

রোজার মধ্যেই ত্রয়োদশ সংসদ অধিবেশন বসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • 2:07 am - February 22, 2026
  • পঠিত হয়েছে:১২১ বার
সংসদ ভবন ।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২২ ফেব্রুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আগামী ১২ মার্চ অথবা এর দু-একদিন আগে বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার রাতে সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন। এ সিদ্ধান্তের জন্য শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

এ দিন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো তেজগাঁওয়ে তার অফিসে কর্মসূচি শুরু করেন। তবে এটি তার তৃতীয় কর্মদিবস; এর আগে দুই দিন তিনি বাংলাদেশ সচিবালয়ে অফিস করেছেন। মন্ত্রিসভার বৈঠকে নির্বাচনী প্রতিশ্রুতির বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আসন্ন অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের অধ্যাদেশসমূহ সংসদে উপস্থাপন এবং শোক প্রস্তাবও উত্থাপন করা হবে।

বৈঠকে ঈদের আগেই খতিব, ইমাম ও মুয়াজ্জিমদের সম্মানি প্রদানের কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা, বৈদেশিক কর্মসংস্থান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশের বিভিন্ন মসজিদের ধর্মগুরুদের মাসিক সম্মানি এবং উৎসবভাতা প্রদান করা হবে। তিনি জানান, ঈদের আগেই কিছু কিছু স্থানে এই কার্যক্রম শুরু হবে।

উপদেষ্টা মাহদী আমিন আরও বলেন, ধর্মীয় গুরুদের সম্মান নিশ্চিত করার পাশাপাশি বিএনপির একটি বড় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশে মেধার ভিত্তিতে বৈষম্যহীনভাবে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। সরকারি ও বেসরকারি চাকরি, উদ্যোক্তা উন্নয়ন এবং বিদেশে জনশক্তি রপ্তানিতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, এজন্য টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশনকে প্রাধান্য দেওয়া হবে। দেশের ও বিদেশের দূতাবাসের সঙ্গে সমন্বয় করে জনশক্তিকে আরও দক্ষ করে বিদেশে পাঠানো হবে। মন্ত্রী ও সচিববর্গ ইতিমধ্যে এ বিষয়ে মতামত দিয়েছেন এবং দ্রুত জনগণের জবাবদিহিমূলক সরকার বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বৈঠকের আগে সকাল সোয়া দশটায় প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে প্রবেশ করেন। মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীর স্বাগত জানান। প্রধানমন্ত্রীর আগমনের আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

কার্যালয়ে প্রবেশের পর প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন। এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রীর তেজগাঁও অফিসে প্রথম কর্মদিবসের সব কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au