সর্বশেষ

ফেসবুক ও ইনস্টাগ্রামের সাথে কোন কোন ওয়েবসাইট আপনার তথ্য শেয়ার করছে

দেখবেন যেভাবে

  • 5:59 pm - February 22, 2026
  • পঠিত হয়েছে:১১২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ ফেব্রুয়ারি-ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা ব্যবহারকারীদের কার্যকলাপ শুধুমাত্র প্ল্যাটফর্মের ভেতরে নয়, বরং বাইরের অ্যাপ বা ওয়েবসাইটেও নজর রাখে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা কাস্টমাইজ করা এবং লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন দেখানোর জন্য এই তথ্য সংগ্রহ করা হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো অনলাইন স্টোরে জুতা খুঁজেন বা কিনেন, সেই তথ্য মেটার সঙ্গে শেয়ার হলে পরে ফেসবুক বা ইনস্টাগ্রামে একই ধরনের জুতার বিজ্ঞাপন দেখতে পারেন। তবে ব্যবহারকারীদের জন্য এই তথ্য দেখা ও নিয়ন্ত্রণের সুবিধা রয়েছে।

‘ইওর একটিভিটিজ অফ মেটা টেকনোলজিস’ টুল

মেটার এই ফিচার ব্যবহারকারীদের দেখায় কোন কোন ওয়েবসাইট, অ্যাপ বা প্রতিষ্ঠান তাদের কার্যকলাপ ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে শেয়ার করেছে। এই টুলের মাধ্যমে ব্যবহারকারী করতে পারেন—

  • নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপ বিচ্ছিন্ন করা
  • আগের সব কার্যকলাপ মুছে ফেলা
  • ভবিষ্যতে তথ্য শেয়ার বন্ধ করা
  • ডাউনলোড করে অফলাইনে তথ্য পর্যালোচনা করা

এছাড়া ফেসবুকের প্রাইভেসি চেক-আপ টুল ব্যবহার করে সেটাও নিয়ন্ত্রণ করা যায়, কে কী তথ্য দেখতে পারছে।

ফেসবুকে তথ্য দেখতে হলে

ওয়েব সংস্করণে:
১. প্রোফাইল আইকনে ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংস-এ যান।
২. অ্যাকাউন্ট সেন্টার নির্বাচন করুন।
৩. ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস-এ ক্লিক করুন।
৪. ইওর একটিভিটিজ অফ মেটা টেকনোলজিস নির্বাচন করুন।

ফেসবুক অ্যাপে:
১. হ্যামবার্গার (তিন দাগ) মেনুতে ট্যাপ করুন।
২. অ্যাকাউন্ট সেন্টার-এ যান।
৩. একইভাবে ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস-এ ক্লিক করুন।
৪. ইওর একটিভিটিজ অফ মেটা টেকনোলজিস নির্বাচন করুন।

ইনস্টাগ্রামে তথ্য দেখতে হলে

১. প্রোফাইল আইকনে ট্যাপ/ক্লিক করুন।
২. মেনু থেকে সেটিংস-এ যান।
৩. অ্যাকাউন্ট সেন্টার নির্বাচন করুন।
৪. ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস-এ ক্লিক করুন।
৫. ইওর একটিভিটিজ অফ মেটা টেকনোলজিস নির্বাচন করুন।

কীভাবে নির্দিষ্ট অ্যাকাউন্ট বিচ্ছিন্ন করবেন

  • রিসেন্ট একটিভিটি-তে গেলে বিজ্ঞাপনদাতা, ব্র্যান্ড বা ওয়েবসাইটের তালিকা দেখা যাবে।
  • যেটি বিচ্ছিন্ন করতে চান সেটি নির্বাচন করুন।
  • ডিসকানেক্ট বাটনে ক্লিক করে কনফার্ম করুন।

একাধিক অ্যাকাউন্ট একসাথে বিচ্ছিন্ন করতে চাইলে:

  • মূল স্ক্রিনে গিয়ে ডিসকানেক্ট স্পেসিফাই অ্যাক্টিভিটি নির্বাচন করুন।
  • প্রয়োজনীয় অ্যাকাউন্টগুলো নির্বাচন করে কন্টিনিউ এবং কনফার্ম চাপুন।

এইভাবে ব্যবহারকারীরা সহজেই জানতে পারেন কোন ওয়েবসাইট তাদের তথ্য ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে শেয়ার করছে এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রণ নিতে পারেন।

এই শাখার আরও খবর

খুবির মেয়েদের হলের ওয়াশরুমে মোবাইল ফোন রাখার অভিযোগ, ক্যান্টিনকর্মীকে আটক

মেলবোর্ন, ২৩ জুলাই: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয় ’২৪ হলের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে একটি মোবাইল ফোন রাখার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায়…

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেলবোর্ন, ২৩ জুলাই: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। জন্তর মন্তরে চলমান এই আন্দোলনে…

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মেলবোর্ন, ২৩ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার…

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au