সর্বশেষ

বড় পর্দায় ফের চমক দিতে আসছেন র‍্যাপার ব্যাড বানি

  • 9:48 pm - February 22, 2026
  • পঠিত হয়েছে:৭৬ বার

মেলবোর্ন ২২ ফেব্রুয়ারি- সুপার বোল হাফটাইম শোতে জমজমাট পারফরম্যান্সের পরপরই ভক্তদের আরেকটি সুখবর দিয়েছেন ব্যাড বানি। আর সেটি হল বড় পর্দায় ফিরছেন তিনি। এবার অবশ্য অতিথি চরিত্র বা পার্শ্ব কোনো চরিত্রে নয়, অন্যতম কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে এই পুয়ের্তো রিকান র‍্যাপারকে।

বিনোদন প্ল্যাটফর্ম ডেডলাইন জানিয়েছে, ‘পোর্তো রিকো’ নামের নতুন এক সিনেমায় কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ব্যাড বানি। সিনেমাটির পরিচালনার দায়িত্বে আছেন আরেক গ্র্যামি জয়ী র‍্যাপার রেনে পেরেস হোগলার, যিনি রেসিদেন্তে নামে পরিচিত। সিনেমার প্রযোজক হিসেবে থাকছেন ‘রেভন্যান্ট’ খ্যাত অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো ইনিয়ারিতু।

ক্যারিবিয়ান অঞ্চলের ঐতিহাসিক কাহিনী নির্ভর এই সিনেমায় আরও আছেন এডওয়ার্ড নর্টন, ভিগো মর্টেনসেন ও হাভিয়ের বারদেমের মতো হলিউডের নামী তারকারা। এর আগে, ব্যাড বানি ২০২২ সালে বুলেট ট্রেন ও ২০২৫ সালে হ্যাপি গিলমোর টু সিনেমায় অভিনয় করেন। সেখানে অবশ্য তাকে দেখা গেছে পার্শ্বচরিত্রে। এবারই প্রথম কোনো সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ৩১ বছর বয়সী এই তারকাকে; তার আসল নাম বেনিতো আনতোনিও মার্তিসেন ওকাসিও।

‘পোর্তো রিকো’ সিনেমাটির কাজ শুরু হয়েছে ২০২৩ সালে। উনবিংশ শতকে পুয়ের্তো রিকোর বিপ্লবী হোয়াইট ঈগল হিসেবে পরিচিত হোসে মালদোনাদো রোমানের জীবন কাহিনী নিয়ে এই সিনেমার প্রাথমিক গল্প সাজানো হয়েছিল। তবে সিনেমাটি এখনও ওই কাহিনী নির্ভর করে তৈরি হচ্ছে কি না সেটি নিশ্চিত করতে পারেনি ডেডলাইন।

এক বিবৃতিতে রেসিদেনতে নতুন এই সিনেমাকে স্বপ্নপূরণের মত জানিয়ে বলেন, “ছোটবেলা থেকেই নিজ দেশকে নিয়ে সিনেমা তৈরির স্বপ্ন দেখে আসছি। পুয়ের্তো রিকোর আসল ইতিহাস নিয়ে অনেক বিতর্ক আছে। এই সিনেমাটিতে সততা ও গুরুত্বের সঙ্গে আমাদের অতীতকে তুলে ধরা হবে।”

প্রথম স্প্যানিশ-ভাষী শিল্পী হিসেবে এবার সংগীতের সবচেয়ে বড় পুরস্কারের আসর ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ জিতে ইতিহাস গড়েছেন ব্যাড বানি। আলোচিত অ্যালবাম ‘ডেবি তিয়ার মাস ফোতোস’-এর জন্য এ পুরস্কার পান তিনি।

এই শাখার আরও খবর

গডজিলা ভার্সেস কং’ অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

মেলবোর্ন, ২২ জুলাই: যুক্তরাষ্ট্রের তরুণ অভিনেত্রী কেলি হটল, যিনি Godzilla vs. Kong চলচ্চিত্র সিরিজে অভিনয় করে পরিচিতি পান, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স…

ধর্ম অবমাননার মামলায় পডকাস্ট উপস্থাপক রেহান তারিকের জামিন মঞ্জর

মেলবোর্ন, ২২ জুলাই:  পাকিস্তানের লাহোরের একটি সেশনস আদালত মঙ্গলবার ধর্ম অবমাননা আইন ও প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট (পেকা), ২০১৬-এর অধীনে দায়ের করা মামলায় পডকাস্ট…

জয়পুরহাটে ইটের আঘাতে আহত অরুণ দেবনাথের মৃত্যু

মেলবোর্ন, ২২ জুলাই: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া অরুণ দেবনাথ (২৫) প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত…

পারিবারিক সহিংসতা নিয়ে পলিন হ্যানসনের মন্তব্যে তীব্র সমালোচনা, সরব ব্রিটানি হিগিন্স

মেলবোর্ন, ২২ জুলাই-  অস্ট্রেলিয়ায় পারিবারিক সহিংসতা নিয়ে বিতর্কের মধ্যে ওয়ান নেশন দলের নেতা পলিন হ্যানসন-এর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন নারী অধিকারকর্মী ব্রিটানি হিগিন্স। হ্যানসন দাবি…

মাদারীপুরে ৪ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: কান্নায় ভেঙে পড়া মায়ের ভিডিও ভাইরাল

মেলবোর্ন | ওটিএন বাংলা, ২২ জুলাই: বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের…

জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য নিহত

মেলবোর্ন, ২২ জুলাই- জম্মু ও কাশ্মীরের দক্ষিণাঞ্চলের অনন্তনাগ জেলায় সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুরে এই হামলার ঘটনা ঘটে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au