বাংলাদেশ

‘নতুন স্নায়ু যুদ্ধ চাই না’, ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে লুলার বার্তা

  • 1:21 am - February 23, 2026
  • পঠিত হয়েছে:২০০ বার
নয়া দিল্লিতে সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। ছবি: রয়টার্স

মেলবোর্ন ২৩ ফেব্রুয়ারি- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর সঙ্গে বৈঠকে যাওয়ার আগে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা বলেছেন, তার দেশ নতুন করে কোনো স্নায়ু যুদ্ধ চায় না। তিনি যুক্তরাষ্ট্রকে বিশ্বের সব দেশকে সমান চোখে দেখার আহ্বান জানান।

ভারতে তিন দিনের সফর শেষে নয়া দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লুলা এ মন্তব্য করেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তিনি বলেন, “আমি মার্কিন প্রেসিডেন্টকে বলতে চাই, আমরা নতুন স্নায়ু যুদ্ধ চাই না। আমরা অন্য কোনো দেশে হস্তক্ষেপ করতে চাই না। আমরা চাই সব দেশকে সমানভাবে দেখা হোক।”

লুলা আশা প্রকাশ করেন, মার্চের প্রথম সপ্তাহে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হবে। সেখানে বাণিজ্য, অভিবাসন, বিনিয়োগ এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়গুলো আলোচনায় থাকবে।

ট্রাম্পের শুল্ক নীতি, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ঘিরে মার্কিন অবস্থানসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে ট্রাম্প ও লুলার দৃষ্টিভঙ্গির পার্থক্য স্পষ্ট। লাতিন আমেরিকার বামঘরানার প্রভাবশালী নেতা হিসেবে লুলা বহুক্ষেত্রে ভিন্ন অবস্থান নিয়েছেন।

সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ট্রাম্পের আরোপ করা শুল্ক বাতিল করে দেয়। এ রায়ে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প অন্য আইনের আওতায় সব দেশ থেকে আমদানিতে ১৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানান।

তবে এ বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন লুলা। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের সম্পর্ক ভালো জায়গায় যাবে বলে আমি মনে করি।”

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au