সর্বশেষ

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ বাড়লো এক মাস

  • 2:35 am - February 23, 2026
  • পঠিত হয়েছে:৯২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ ফেব্রুয়ারি-গাজী আশরাফ হোসেন লিপুর উত্তরসূরি হিসেবে কে আসছেন জাতীয় দলের প্রধান নির্বাচক পদে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আরও কিছুটা সময় নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, চুক্তির মেয়াদ শেষ হলেও আপাতত আরও এক মাস দায়িত্ব পালন করবেন লিপু। একই সঙ্গে নতুন নির্বাচক প্যানেল গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের চার সাবেক ক্রিকেটার পরিচালককে।

এদিন অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় অস্ট্রেলিয়া থেকে যুক্ত হন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সভার অন্যতম প্রধান এজেন্ডা ছিল প্রধান নির্বাচক নিয়োগ। লিপুর জায়গায় হাবিবুল বাশার সুমনকে প্রস্তাব দেওয়া হলেও তিনি সিদ্ধান্ত নিতে এক সপ্তাহ সময় চেয়েছেন। এই সময়ের মধ্যে কোনো শূন্যতা তৈরি না করতেই লিপুকে আরও এক মাস কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানাবে বোর্ড।

বিসিবির এক পরিচালক জানিয়েছেন,‘হাবিবুল বাশারের বিষয়টি এখনও চূড়ান্ত নয়। আজকের মিটিংয়ে চার ক্রিকেটার ডিরেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন সিলেক্টর খুঁজতে। লিপু ভাইয়ের মেয়াদ এক মাস বাড়ানো হবে আপাতত। আর হাবিবুল বাশার যদি শেষ পর্যন্ত যোগ দেন, তবে তাঁর মেয়াদ হবে ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত।’

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে দায়িত্ব নেওয়া গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি। লিপুর স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে হাবিবুল বাশারই এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রার্থী। তবে লিপুর মেয়াদের বাড়তি এক মাস শেষ হওয়ার আগেই নতুন প্যানেলের ঘোষণা আসতে পারে।

এই শাখার আরও খবর

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেলবোর্ন, ২৩ জুলাই: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। জন্তর মন্তরে চলমান এই আন্দোলনে…

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মেলবোর্ন, ২৩ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার…

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

সিজেপির বিক্ষোভে অচল দিল্লি, নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

মেলবোর্ন, ২৩ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

প্যারিসে উদ্ধার হলো সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au