‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’
মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…
মেলবোর্ন ২৩ ফেব্রুয়ারি-বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ওপেনার তামিম ইকবালকে ‘লিজেন্ডারি ক্রিকেটার’ হিসেবে আখ্যা দিয়েছেন তাঁর ভাই ও সাবেক ক্রিকেটার নাফিজ ইকবাল। Shuvo Sdns-এর সঙ্গে এক আলাপচারিতায় নাফিজ বলেন, তামিমের অর্জনের সঙ্গে তাঁর তুলনা করা চলে না।
নাফিজ ইকবাল বলেন, “তামিম লিজেন্ডারি ক্রিকেটার। তাঁর সঙ্গে আমার তুলনা হয় না। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ১৫ হাজারের বেশি রান রয়েছে। এটা অনেক বড় অর্জন।”
পারিবারিক সংগ্রামের কথাও তুলে ধরেন তিনি। নাফিজ বলেন, “আমরা ছোটবেলা থেকেই বাবা ছাড়া বড় হয়েছি। চাচা-ফুফুদের স্নেহ পেয়েছি, কিন্তু বাবা তো অন্যরকম। চাচার কাছ থেকে ১০ টাকা নিতে গেলেও চিন্তা করতে হয়। সেই জায়গা থেকে আমাদের পথচলা সহজ ছিল না।”
তিনি আরও বলেন, কঠিন বাস্তবতার মধ্য দিয়েই তাঁদের বেড়ে ওঠা। তবে পরিবার, আত্মীয়স্বজন এবং ক্রিকেটের প্রতি ভালোবাসাই তাঁদের সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।
তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে তাঁর ১৫ হাজারের বেশি আন্তর্জাতিক রান দেশের ক্রিকেট ইতিহাসে একটি অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
নাফিজের কথায় স্পষ্ট, ভাইয়ের সাফল্যে তিনি গর্বিত। পাশাপাশি নিজের অবস্থান ও সংগ্রামের কথাও অকপটে স্বীকার করেছেন এই সাবেক ক্রিকেটার।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au