বাংলাদেশ

সাত মাসে রাজস্ব ঘাটতি ছাড়িয়েছে ৬০ হাজার কোটি টাকা

  • 7:04 pm - February 24, 2026
  • পঠিত হয়েছে:১২৪ বার
এনবিআর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ ফেব্রুয়ারি- চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতির মুখে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সময়ে মোট রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ডিসেম্বর পর্যন্ত ছয় মাস শেষে যেখানে ঘাটতি ছিল প্রায় ৪৬ হাজার কোটি টাকা, জানুয়ারি যুক্ত হওয়ায় তা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ১১৩ কোটি টাকায়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত জাতীয় রাজস্ব বোর্ড–এর রাজস্ব আদায়ের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম সাত মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৮৩ হাজার ৭৫১ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ২ লাখ ২৩ হাজার ৬৩৮ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি ৬০ হাজার ১১৩ কোটি টাকা।

তবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় আদায়ে প্রবৃদ্ধি রয়েছে। গত অর্থবছরের প্রথম সাত মাসে আদায় হয়েছিল ১ লাখ ৯৮ হাজার ৯১ কোটি টাকা। সে হিসেবে এবার আদায় বেড়েছে ১২ দশমিক ৯০ শতাংশ। তা সত্ত্বেও নির্ধারিত লক্ষ্যমাত্রা থেকে বড় ব্যবধান রয়ে গেছে।

এনবিআরের পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে সবচেয়ে বড় ঘাটতি হয়েছে আয়কর খাতে। এ খাতে ঘাটতি ২৮ হাজার ৯২৫ কোটি টাকা। আয়কর খাতে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩ হাজার ৯৮০ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৭৫ হাজার ৫৫ কোটি টাকা।

আমদানি-রপ্তানি শুল্ক খাতেও ঘাটতি রয়েছে ১৫ হাজার ৬৮৩ কোটি টাকা। এ খাতে লক্ষ্যমাত্রা ছিল ৭৮ হাজার ৪৯৬ কোটি টাকা, আদায় হয়েছে ৬২ হাজার ৮১৪ কোটি টাকা।

ভ্যাট খাতে ঘাটতি হয়েছে ১৫ হাজার ৫০৬ কোটি টাকা। যদিও তিনটি খাতের মধ্যে সর্বোচ্চ আদায় হয়েছে ভ্যাট থেকেই। এ সময়ে ভ্যাট আদায় হয়েছে ৮৫ হাজার ৭৬৯ কোটি টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১ হাজার ২৭৫ কোটি টাকা।

একক মাস হিসেবে জানুয়ারিতেও রাজস্ব আদায়ে মন্দাভাব দেখা গেছে। এ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫২ হাজার ৫৪৫ দশমিক ৫৭ কোটি টাকা। কিন্তু আদায় হয়েছে ৩৭ হাজার ৩৩ কোটি টাকা। ফলে এক মাসেই ঘাটতি দাঁড়িয়েছে প্রায় সোয়া ১৫ হাজার কোটি টাকা।

জানুয়ারিতে আয়কর খাতে লক্ষ্যমাত্রা ছিল ১৮ হাজার ৫৭৪ কোটি ৫৭ লাখ টাকা, আদায় হয়েছে ১৩ হাজার ১৭৫ কোটি টাকা। ভ্যাট খাতে ২০ হাজার ৪৭৫ কোটি ৫৭ লাখ টাকার বিপরীতে আদায় হয়েছে ১৫ হাজার ২৭৭ কোটি টাকা। আর শুল্ক খাতে ১৩ হাজার ৪৯৫ কোটি ৪৩ লাখ টাকার বিপরীতে আদায় হয়েছে ৮ হাজার ৫৮১ কোটি টাকা।

চলতি অর্থবছরের শুরুতে এনবিআরের মোট রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। পরে গত ১০ নভেম্বর বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির বৈঠকে তা বাড়িয়ে ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা করা হয়।

অর্থনীতিবিদদের মতে, রাজস্ব আদায়ে ধারাবাহিক ঘাটতি সরকারের ব্যয় ব্যবস্থাপনা, উন্নয়ন কার্যক্রম এবং বাজেট ঘাটতি মোকাবিলায় চাপ তৈরি করতে পারে। বিশেষ করে আয়কর ও আমদানি-শুল্ক খাতে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতা সামগ্রিক রাজস্ব কাঠামোর ওপর প্রভাব ফেলছে। সামনে বাকি পাঁচ মাসে লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআরকে বাড়তি উদ্যোগ নিতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au