বিশ্ব

পাকিস্তানে পুলিশের ভ্যানে সশস্ত্র হামলা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭

  • 12:36 am - February 25, 2026
  • পঠিত হয়েছে:১২৬ বার
পাকিস্তানের কোহাটে পুলিশের ভ্যানে সশস্ত্র হামলা। ছবিঃ ফাস্ট পোস্ট

মেলবোর্ন, ২৫ ফেব্রুয়ারি- পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় পুলিশের একটি মোবাইল ভ্যানে সশস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কোহাটের শাকরদারা রোডের একটি দুর্গম এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, নিয়মিত টহলরত একটি পুলিশ ভ্যানকে লক্ষ্য করে দুর্বৃত্তরা অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। হামলায় ঘটনাস্থলেই ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) আসাদ মেহমুদসহ তিন পুলিশ সদস্য নিহত হন।

হামলার সময় ভ্যানটির পাশ দিয়ে যাওয়ার সময় দুই বেসামরিক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে আহত তিন পুলিশ সদস্য ও এক বেসামরিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এতে মোট মৃতের সংখ্যা সাতজনে দাঁড়ায়।

পুলিশ জানিয়েছে, হামলার পর সন্ত্রাসীরা পুলিশ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং আশপাশের এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি নিহত ডিএসপি আসাদ মেহমুদ ও অন্যান্য পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের সাহসিকতার প্রশংসা করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, নিহতরা দেশের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ দিয়েছেন।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে। এর একদিন আগে খাইবার পাখতুনখোয়ার করাক জেলার বদরখাইল এলাকায় আহত সদস্যদের বহনকারী একটি অ্যাম্বুলেন্সে হামলায় ফেডারেল কনস্ট্যাবুলারির তিন সদস্য নিহত হন।

এ ছাড়া খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলায় গোয়েন্দাভিত্তিক পৃথক অভিযানে চারজন এবং বেলুচিস্তানের পিশিন জেলায় পাঁচজন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে সীমান্তপারের সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে বলে দাবি করছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্প্রতি অভিযোগ করেন, ভারত ‘প্রক্সি যুদ্ধের’ মাধ্যমে পাকিস্তানে অস্থিরতা সৃষ্টি করছে।

এদিকে সাম্প্রতিক আত্মঘাতী হামলার পর পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের নানগারহার, পাকতিকা ও খোস্ত প্রদেশে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় বিমান হামলা চালিয়েছে বলে নিরাপত্তা সূত্রের দাবি। এসব অভিযানে ৮০ জনের বেশি জঙ্গি নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

ঘটনাগুলোর জেরে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনও বেড়েছে। পাকিস্তান একাধিকবার আফগান তালেবান সরকারের কাছে তাদের ভূখণ্ডে সক্রিয় জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় দুই দেশের সম্পর্কে উত্তেজনা অব্যাহত রয়েছে।

সূত্রঃ ফাস্ট পোস্ট

এই শাখার আরও খবর

এভারেস্ট জয়ের রহস্য: ১০০ বছর পরও অজানা ম্যালোরি-আরভিনের শেষ পরিণতি

মেলবোর্ন, ৬ জুন- বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টকে ঘিরে অসংখ্য ইতিহাস, অর্জন ও ট্র্যাজেডির গল্প রয়েছে। তবে এসব কাহিনির মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী…

ইরানের রাডার স্থাপনায় মার্কিন হামলার দাবি, নতুন করে উত্তেজনা

মেলবোর্ন, ৬ জুন- ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়,…

জনতার জবানবন্দি: ইউনূস সরকারের  ১৮ মাসের দুঃশাসনে জাতি যা হারিয়েছিল

মেলবোর্ন, ৬ জুন- ৫ আগস্ট ২০২৪ থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত—৫৪৭ দিন। ইউনূস সরকার এই ১৮ মাসের বেশি সময় ধরে দুঃশাসন চালিয়েছিল। “সংস্কার” এর নামে…

কোন পথে হাঁটছে ইরান ও যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ৬ জুন- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মধ্যপ্রাচ্যে আবারও সংঘাতের আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। গত এপ্রিলে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পর উভয়…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

আইভীর মুক্তি: আওয়ামী লীগের পুনর্গঠনের ইঙ্গিত নাকি নতুন সমীকরণ?

মেলবোর্ন, ৬ জুন- বিএনপি সরকার সেলিনা হায়াৎ আইভীকে কেন জামিন দিলো? হ্যাঁ, বাংলাদেশে আদালত জামিন দেয় না, জামিন দেয় যারা সরকারে থাকে। তো, আইভীকে কেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au