লক্ষ্মীপুর বার নির্বাচনে আওয়ামী লীগ ৮, বিএনপি ৬ , ছবি: সংগৃহীত
মেলবোর্ন, ২৫ ফেব্রুয়ারি- লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে জয় পেয়েছে বিএনপি। অপরদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আটটি পদে বিজয়ী হয়েছে, তবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তাদের কোনো প্রার্থী ছিল না। জামায়াতে ইসলামিপন্থি আইনজীবীরা নির্বাচনে অংশ নিয়েও কোনো পদ জয় করতে পারেনি।
নির্বাচন অনুষ্ঠিত হয় মঙ্গলবার, দিনভর ভোটের পর রাতে গণনা সম্পন্ন হয়। ভোররাত ৩টায় প্রধান নির্বাচন কমিশনার এ কে এম হুমায়ুন কবির বিজয়ীদের নাম ঘোষণা করেন।
বিজয়ীরা হলেন—
- সভাপতি: মনিরুল ইসলাম হাওলাদার (বিএনপি)
- সহসভাপতি: আবদুল মজিদ চৌধুরী (বিএনপি), আবুল খায়ের (আওয়ামী লীগ), মো. রফিক উল্যা (বিএনপি)
- সহসম্পাদক: ফখরুল ইসলাম জুয়েল (বিএনপি), চাঁদমনি মোহন (আওয়ামী লীগ)
- পাঠাগার সম্পাদক: মোশারফ হোসাইন (বিএনপি)
- সাংস্কৃতিক সম্পাদক: জামাল উদ্দিন (আওয়ামী লীগ)
- অডিট সম্পাদক: রাকিবুল হাসান অপু (আওয়ামী লীগ)
- সদস্য: আজহার উদ্দিন রকি, ইউসুফ, মো. ইউসুফ মানিক, আবদুল্লাহ আল নোমান, জাফর আহমেদ
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্যসচিব নুরুল হুদা পাটওয়ারী জানিয়েছিলেন, তারা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তবে অন্যান্য পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা অংশ নিয়ে বিজয়ী হন।
আওয়ামী লীগ সমর্থিত লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক এক সভাপতি বলেন, রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ অংশগ্রহণ করেননি। অন্য পদে নির্বাচনে অংশগ্রহণ করে তারা আটজন পদে জয় লাভ করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার এ কে এম হুমায়ুন কবির উল্লেখ করেন, নির্বাচনের ফলাফল ঘোষণা কিছুটা বিলম্বিত হয়েছিল তারাবির নামাজের কারণে।