বাংলাদেশ

রংপুরে দুই হিন্দু বাড়িতে চেতনানাশক প্রয়োগ করে সর্বস্ব লুট

  • 8:47 pm - February 25, 2026
  • পঠিত হয়েছে:২০৩ বার
রংপুরে দুই হিন্দু বাড়িতে চেতনানাশক প্রয়োগ করে সর্বস্ব লুট। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ ফেব্রুয়ারি- রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের দীঘলটারী গ্রামে দুই সনাতনী পরিবারের ঘর থেকে গভীর রাতে চেতনানাশক প্রয়োগ করে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুটের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের দাবি, দুই পরিবার মিলিয়ে প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনা ঘটেছে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে পাগলাপীর-ডালিয়া সড়কসংলগ্ন এলাকায়। ক্ষতিগ্রস্ত পরিবার দুটি হলো কেদার চন্দ্র সরকার এবং গজেন্দ্র চন্দ্র সরকার।

ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার বিকেল থেকেই তারা অস্বাভাবিক ঝিমুনিভাব ও অসুস্থতা অনুভব করছিলেন। রাতের খাবারের পর পরিবারের সবাই দ্রুত ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে চুরি সংঘটিত করে। সকালে ঘুম থেকে উঠে তারা দেখেন দরজা ও জানালা ভাঙা, আলমারি ও শোকেসের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে। বড় ট্রাংক ও বাক্স বাড়ির বাইরে ফেলে রেখে চোরেরা ভেতরের মূল্যবান মালামাল নিয়ে যায়।

ভুক্তভোগী গজেন্দ্র চন্দ্র সরকার বলেন, “সকালে মাথা ভারী লাগছিল। বাইরে গিয়ে দেখি সব তছনছ। দেড় ভরি স্বর্ণ, ৫০ হাজার টাকা, কাসার বাসন ও ২৫টি দামি শাড়ি নিয়ে গেছে।”

অন্যদিকে কেদার চন্দ্র সরকারের ছেলে জীবন কৃষ্ণ সরকার শুভ জানান, বাড়িতে কয়েক দিনের মধ্যে বোনের ছেলের অন্নপ্রাশন অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এ উপলক্ষ্যে আনুমানিক দেড় লাখ টাকা এবং সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ঘরে আনা হয়েছিল। এছাড়া নিজেদের দেড় ভরি স্বর্ণ ও প্রায় ৬৫ হাজার টাকাও দুর্বৃত্তরা নিয়ে গেছে।

প্রতিবেশী বাবু মনোরঞ্জন বলেন, “সকালে আলমারি ও স্টিলের বাক্স বাইরে পড়ে ছিল, তবে ভেতরের মূল্যবান জিনিসপত্র ছিল না।” স্থানীয়দের ধারণা, বাসিন্দাদের অচেতন করতে চুরির সময় চেতনানাশক স্প্রে ব্যবহার করা হয়েছে।

এই দুই বাড়িতে একই রাতে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় ইউপি সদস্য মো. মেজবাহুল আলম দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। এছাড়া পূজা উদযাপন পরিষদের রংপুর জেলা কমিটির সভাপতি রামজীবন কুন্ডুও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

গঙ্গাচড়া থানার ওসি মো. আব্দুর সবুর বলেন, “চেতনানাশক স্প্রে ব্যবহার করে লুটের অভিযোগ পাওয়া গেছে। পুলিশের একটি দল ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে। ভুক্তভোগীরা এখনো লিখিত অভিযোগ দেননি, তবে আমরা বিষয়টি তদন্ত করছি।”

স্থানীয়রা এই ঘটনায় সচেতন থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au