সর্বশেষ

হার্ট অ্যাটাকের গুঞ্জন, যা জানালেন সঞ্জয় লীলা বনশালি

  • 2:25 am - February 26, 2026
  • পঠিত হয়েছে:১৩৯ বার

মেলবোর্ন, ২৬ ফেব্রুয়ারি- গতকাল ২৪ ফেব্রুয়ারি ছিল বলিউডের প্রখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বনশালির ৬৩তম জন্মদিন। কিন্তু বিশেষ এই দিনটিতেই সোশ্যাল মিডিয়ায় আচমকা ছড়িয়ে পড়ে এক উদ্বেগজনক খবর। রটে যায় যে, হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হয়েছেন ‘পদ্মাবত’ খ্যাত এই পরিচালক। মুহূর্তের মধ্যে এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়লে ভক্তমহলে দুশ্চিন্তার সৃষ্টি হয়। তবে সেই জল্পনায় জল ঢেলে এবার মুখ খুলল পরিচালকের টিম।

বনশালির ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, হার্ট অ্যাটাকের খবরটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তিনি বর্তমানে পুরোপুরি সুস্থ আছেন।

বিবৃতিতে আরও স্পষ্ট করা হয়েছে যে, পরিচালক কেবল একটি রুটিন চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন, যা তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ। কোনো প্রকার যাচাই না করে এই ধরনের বিভ্রান্তিকর খবর ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংবাদমাধ্যম ও অনুগামীদের অনুরোধ জানিয়েছে তার টিম।

বর্তমানে সঞ্জয় লীলা বনশালি তার পরবর্তী ড্রামা ফিল্ম ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই ছবিতে দেখা যাবে রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশলকে। ‘সাওয়ারিয়া’র দীর্ঘ সময় পর রণবীর কাপুর ফের বনশালির নির্দেশনায় কাজ করছেন। ছবিতে রণবীর ও ভিকিকে বিমানবাহিনীর অফিসারের ভূমিকায় দেখা যাবে।

ছবির মুক্তি নিয়ে দেরি হওয়া প্রসঙ্গে সম্প্রতি এক লাইভ সেশনে রণবীর জানিয়েছেন, ভালো কাজ তৈরি করতে কিছুটা সময় লাগে এবং তিনি এই প্রজেক্টের জন্য কঠোর পরিশ্রম করছেন। ‌‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র সাফল্যের পর আলিয়ার সঙ্গেও এটি বনশালির দ্বিতীয় কাজ হতে চলেছে।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য নিহত

মেলবোর্ন, ২২ জুলাই- জম্মু ও কাশ্মীরের দক্ষিণাঞ্চলের অনন্তনাগ জেলায় সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুরে এই হামলার ঘটনা ঘটে।…

জেনেরিক ওষুধে ২০০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের, সবচেয়ে বড় ধাক্কার শঙ্কায় ভারত

মেলবোর্ন, ২২ জুলাই- যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ধরনের জেনেরিক ওষুধের ওপর ধাপে ধাপে সর্বোচ্চ ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও…

বার্ষিক সাধারণ সভা শেষে বিএসপিসির নতুন নির্বাহী কমিটি গঠন

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকরপোরেটেড (BSPC)-এর বার্ষিক সাধারণ সভা (AGM) ২০২৬ অনুষ্ঠিত…

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লামেন্ট উত্তাল

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভের…

দ্বিতীয় দিনেও উত্তাল দিল্লি, বাধা ডিঙিয়ে জড়ো হচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী ও তরুণদের আন্দোলন এখন দেশীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে। শিক্ষাব্যবস্থায় সংস্কার, স্বচ্ছতা নিশ্চিত…

জর্দানে নিখোঁজ মার্কিন সেনাকে মৃত ঘোষণা, নিহত বেড়ে ১৮

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর জর্দানে নিখোঁজ থাকা আরও এক মার্কিন সেনাসদস্যকে মৃত বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। এর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au