সর্বশেষ

‘দ্য এক্স ফাইলস’ ফিরছে নতুন রূপে

  • 2:28 am - February 26, 2026
  • পঠিত হয়েছে:১২৫ বার

মেলবোর্ন, ২৬ ফেব্রুয়ারি- নব্বই দশকের জনপ্রিয় সায়েন্স ফিকশন ও থ্রিলার ঘরানার জনপ্রিয় সিরিজ ‘দ্য এক্স ফাইলস’ পর্দায় ফিরছে নতুন রূপে।

ওটিটি প্ল্যটফর্ম হুলু ‘দ্য এক্স ফাইলস’ ফিরিয়ে আনছে। দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, এ বছরের আলোচিত সিনেমা ‘সিনার্স’ এর পরিচালক রায়ান কুগলার সিরিজের পাইলট পর্বটি লিখবেন ও পরিচালনা করবেন।

অভিনেত্রী ড্যানিয়েল ডেডওয়াইলারের নামও নিশ্চিত করেছে হুলু। তিনি সিরিজের দুই এফবিআই এজেন্টের একজনের ভূমিকায় থাকছেন। নেটফ্লিক্সের ‘দ্য পিয়ানো লেসন’ ও হরর সিনেমা ‘দ্য ওম্যান ইন দ্য ইয়ার্ড’ এ অভিনয় করে সমালোচক ও দর্শক উভয়েরই নজর কাড়েন ডেডওয়াইলার।

এই সিরিজের প্রযোজক হিসেবে থাকছেন জেনিফার ইয়েল। এক্স ফাইলসের স্রষ্টা ও মূল সিরিজের প্রযোজক ক্রিস কার্টার নতুন সিরিজে যুক্ত থাকবেন নির্বাহী প্রযোজক হিসেবে।

১৯৯৩ সালে ফক্স নেটওয়ার্কে মুক্তি পায় ‘দ্য এক্স ফাইলস’। অতিপ্রাকৃতিক, অলৌকিক ও এলিয়েন সংক্রান্ত নানা ঘটনা ঘিরে দুই এফবিআই এজেন্ট ডেনা স্কালি ও ফক্স মল্ডারের তদন্ত ও অনুসন্ধান নিয়ে আবর্তিত হয় সিরিজের ঘটনা।

শুরুর পরপরই নব্বই দশকের অন্যতম আইকনিক টিভি সিরিজে পরিণত হয় দ্য এক্স ফাইলস। বিশ্বের একশোরও বেশি দেশে দেখানো হয়েছে সিরিজটি। ২০০২ সাল পর্যন্ত টানা নয় মৌসুম প্রচারিত হয় দ্য এক্স ফাইলসের। ২০১৬ ও ২০১৮ সালে আসে দশম ও একাদশ মৌসুম।

এক্স ফাইলসের ওপর ভিত্তি করে তৈরি হয় দুটি সিনেমা। ১৯৯৮ সালে মুক্তি পায় ‘দ্য এক্স ফাইলস: ফাইট দ্য ফিউচার’ ও ২০০৮ সালে মুক্তি পায় ‘দ্য এক্স ফাইলস: আই ওয়ান্ট টু বিলিভ’। সিরিজ ও সিনেমায় স্কালি ও মল্ডার চরিত্রে অভিনয় করে জিলিয়ান অ্যান্ডারসন ও ডেভিড ডুচোভনি বিশ্বজুড়ে তারকাখ্যাতি পান।

নতুন সিরিজের দেখানো হবে, এফবিআইয়ের বন্ধ হয়ে যাওয়া এক্স ফাইলসের কেইসগুলো নিয়ে কাজ করবেন দুইজন এজেন্ট।

এই শাখার আরও খবর

জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য নিহত

মেলবোর্ন, ২২ জুলাই- জম্মু ও কাশ্মীরের দক্ষিণাঞ্চলের অনন্তনাগ জেলায় সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুরে এই হামলার ঘটনা ঘটে।…

জেনেরিক ওষুধে ২০০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের, সবচেয়ে বড় ধাক্কার শঙ্কায় ভারত

মেলবোর্ন, ২২ জুলাই- যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ধরনের জেনেরিক ওষুধের ওপর ধাপে ধাপে সর্বোচ্চ ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও…

বার্ষিক সাধারণ সভা শেষে বিএসপিসির নতুন নির্বাহী কমিটি গঠন

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকরপোরেটেড (BSPC)-এর বার্ষিক সাধারণ সভা (AGM) ২০২৬ অনুষ্ঠিত…

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লামেন্ট উত্তাল

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভের…

দ্বিতীয় দিনেও উত্তাল দিল্লি, বাধা ডিঙিয়ে জড়ো হচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী ও তরুণদের আন্দোলন এখন দেশীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে। শিক্ষাব্যবস্থায় সংস্কার, স্বচ্ছতা নিশ্চিত…

জর্দানে নিখোঁজ মার্কিন সেনাকে মৃত ঘোষণা, নিহত বেড়ে ১৮

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর জর্দানে নিখোঁজ থাকা আরও এক মার্কিন সেনাসদস্যকে মৃত বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। এর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au