সর্বশেষ

রবার্ট ক্যারাডাইনের মৃত্যুতে পরিবারের শোকবার্তা

  • 3:23 am - February 26, 2026
  • পঠিত হয়েছে:১৪৬ বার

মেলবোর্ন, ২৬ ফেব্রুয়ারি- হলিউডের জনপ্রিয় অভিনেতা রবার্ট ক্যারাডাইন আর নেই। ‘রিভেঞ্জ অব দ্য নার্ডস’ চলচ্চিত্রের লুইস স্কোলনিক এবং জনপ্রিয় ডিজনি সিরিজ ‘লিজি ম্যাকগুয়ায়ার’-এ বাবার চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই অভিনেতা ৭১ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেছেন। তার ম্যানেজমেন্ট কোম্পানি সিএনএন-কে এই তথ্য নিশ্চিত করেছে।

ক্যারাডাইনের মৃত্যুর খবর জানিয়ে তার পরিবার এক শোকবার্তায় জানায়, একজন প্রিয় বাবা, দাদা এবং ভাইকে হারিয়ে তারা গভীরভাবে শোকাহত। অন্ধকার এই পৃথিবীতে তিনি ছিলেন আলোর মতো। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ দুই দশক ধরে তিনি ‘বাইপোলার ডিসঅর্ডার’ বা দ্বিমেরু মানসিক ব্যাধির সঙ্গে লড়াই করছিলেন। তার এই লড়াইয়ের কথা জনসমক্ষে আনার মূল উদ্দেশ্য হলো মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজে প্রচলিত কুসংস্কার দূর করা এবং মানুষকে সচেতন করা।

অভিনেতার ভাই কিথ ক্যারাডাইন জানান, রবার্ট অত্যন্ত মেধাবী ছিলেন এবং তার অসুস্থতার কথা লুকিয়ে রাখার মধ্যে কোনো লজ্জা নেই। এটি একটি অসুস্থতা যা শেষ পর্যন্ত তাকে জয় করে নিয়েছে, কিন্তু তার সুন্দর সত্তা সব সময় সবার স্মৃতিতে অম্লান থাকবে।

১৯৫৪ সালে জন্ম নেওয়া রবার্ট ক্যারাডাইন ছিলেন প্রখ্যাত অভিনেতা জন ক্যারাডাইনের কনিষ্ঠ পুত্র। ১৯৭২ সালে জন ওয়েনের সঙ্গে ‘দ্য কাউবয়েজ’ সিনেমার মাধ্যমে তার রুপালি পর্দায় অভিষেক ঘটে। আশির দশকে ‘রিভেঞ্জ অব দ্য নার্ডস’ সিনেমায় লুইস স্কোলনিক চরিত্রে তার অপ্রতিদ্বন্দ্বী অভিনয় তাকে তারকাখ্যাতি এনে দেয়। পরবর্তীতে ২০০০-এর দশকে ‘লিজি ম্যাকগুয়ায়ার’ সিরিজে হিলারি ডাফের বাবার চরিত্রে অভিনয় করে তিনি নতুন প্রজন্মের দর্শকদের কাছেও অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউড পাড়ায়।

সহকর্মী হিলারি ডাফ সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে লিখেছেন, পুরোনো বন্ধুর এই প্রস্থান মেনে নেওয়া সত্যিই কঠিন।

তার আরেক সহকর্মী জেক থমাস তাকে একজন মজাদার এবং কিছুটা অদ্ভুত অথচ দারুণ মানুষ হিসেবে স্মরণ করেছেন।

ক্যারাডাইনের মেয়ে এভার ক্যারাডাইনও তার বাবার সঙ্গে কাটানো মধুর স্মৃতিগুলো সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়ে তাকে শেষ বিদায় জানিয়েছেন।

সূত্র: সিএনএন

এই শাখার আরও খবর

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au