বাংলাদেশ

কক্সবাজারে গ্যাস পাম্পে দুই দফা বিস্ফোরণ, অন্তত জন ১০ দগ্ধ

৫০টির বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত

  • 6:02 am - February 26, 2026
  • পঠিত হয়েছে:২৩২ বার
কক্সবাজারে গ্যাস পাম্পে দুই দফা বিস্ফোরণ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ ফেব্রুয়ারি- কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কে অবস্থিত কক্সবাজার–এর একটি গ্যাস পাম্পে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। আগুনের তীব্রতায় আশপাশের প্রায় ৫০টি বাড়িঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে দ্বিতীয় দফায় বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ১১টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, শহরের কলাতলী বাস টার্মিনাল বাইপাস সড়কে অবস্থিত ‘কক্সবাজার ফিলিং স্টেশন’ নামের গ্যাস পাম্পটিতে সন্ধ্যার দিকে গ্যাস লাইনে লিকেজ দেখা দেয়। রাত ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কিন্তু রাত ৯টার দিকে আবারও বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। দ্বিতীয় দফার বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তাপ ও গ্যাসের চাপ এতটাই বেশি ছিল যে আশপাশের বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন ফায়ার সার্ভিসের কর্মীও রয়েছেন বলে জানা গেছে। আহতদের প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর অবস্থায় ৮ জনকে চট্টগ্রাম ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, দগ্ধদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে নিরাপত্তা বলয় তৈরি করেছেন। গ্যাস পাম্পটির আশপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। অনেক পরিবার তড়িঘড়ি করে ঘরবাড়ি ছেড়ে বাইরে অবস্থান নেয়।

বিস্ফোরণের পর কলাতলী বাস টার্মিনাল সংলগ্ন বাইপাস সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে। এতে শহরের বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, দুই থেকে তিন মাস আগে গ্যাস পাম্পটি চালু হয়। প্রাথমিকভাবে গ্যাস লাইনের লিকেজ থেকেই দুর্ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বাসিন্দারা ক্ষয়ক্ষতির সঠিক হিসাব ও দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন।

ফায়ার সার্ভিস ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে।

এই শাখার আরও খবর

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au