বাংলাদেশ

‘অনেক অভিযোগ’ তাই সাহিত্য পুরস্কার পেলেন না মোহন রায়হান

  • 10:33 pm - February 26, 2026
  • পঠিত হয়েছে:১৯২ বার
কবি মোহন রায়হান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ ফেব্রুয়ারি- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫–এর জন্য মনোনীত হওয়া সত্ত্বেও কবি মোহন রায়হান পুরস্কার পাননি। আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক পেজে তিনি বিষয়টি নিজেই জানিয়েছেন।

এ বিষয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানান, “মোহন রায়হানের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তাই আপাতত তাঁকে পুরস্কার দেওয়া হয়নি। আমরা এই অভিযোগগুলো যাচাই করছি। সবকিছু বিবেচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একটু অপেক্ষা করতে হবে।”

আজ দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ বিজয়ীদের হাতে তুলে দেন। গত সোমবার এই বছরের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। কবিতার ক্ষেত্রে মোহন রায়হানের নামও মনোনীত হিসেবে প্রকাশ করা হয়েছিল বাংলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে।

ফেসবুক পোস্টে মোহন রায়হান বলেন, “আপনারা জানেন, ২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (কবিতায়) আমাকে দেওয়া হয়েছিল। এটি আমার জন্য একদমই অপ্রত্যাশিত ছিল। আমি কখনো কাউকে তদবির করিনি। পুরস্কার কমিটি স্বতঃস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করেছে।”

কিন্তু পুরস্কার না দেওয়া সম্পর্কে তিনি আরও লিখেন, “গতকাল পুরস্কারপ্রাপ্তদের রিহার্সালের জন্য ডাকা হয়েছিল। আজ পুরস্কার গ্রহণ করতে গিয়ে জানতে পারলাম, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা আমার ‘তাহেরের স্বপ্ন’ কবিতার কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে মহলটি আমার পুরস্কার বাতিল করেছে।”

পুরস্কার ঘোষণার পরও তা না দেওয়া অসম্মানের সমালোচনা বিষয়ে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “মনোনয়ন আমরা দিই না, এটি বাংলা একাডেমির কাজ। আমরা এখন শুধু অভিযোগগুলো যাচাই করছি। এটি সাময়িক সমস্যা, কয়েক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।”

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম জানান, “মোহন রায়হানের কবিতা ও লেখালেখি নিয়ে কিছু অভিযোগ এসেছে। সেই অভিযোগ খতিয়ে দেখার জন্য পুরস্কার সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে আমরা অবিলম্বে চূড়ান্ত সিদ্ধান্ত জানাব।”

মোহন রায়হান বর্তমানে জাতীয় কবিতা পরিষদের সভাপতি এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তার দীর্ঘ সাহিত্যিক কাজের স্বীকৃতি হিসেবে মনোনীত হয়েছিলেন। তবে অভিযোগের কারণে এই পুরস্কার এখন পর্যন্ত তাকে দেওয়া হয়নি।

সূত্রঃ প্রথম আলো

এই শাখার আরও খবর

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au