বাংলাদেশ

তরুণীকে বাবার সামনে থেকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা

বিএনপির নেতাসহ গ্রেফতার ৫

  • 4:39 pm - February 27, 2026
  • পঠিত হয়েছে:২২৬ বার

মেলবোর্ন, ২৭ ফেব্রুয়ারি- নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করার অভিযোগে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ানসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতের অভিযান চালিয়ে তাদের মাধবদীর বিভিন্ন স্থানে আটক করা হয়।

অভিযোগ অনুসারে, ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে পুনরায় ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় এবং লাশ সরিষা ক্ষেতে ফেলে রাখা হয়।

গ্রেফতারকৃতদের নাম ও পরিচয়:

  • আহম্মদ আলী দেওয়ান (৬৫), বিচারক মহিসাষুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি, মাধবদী কোতয়ালীরচর নাজির দেওয়ানের ছেলে
  • মো. ইমরান দেওয়ান (৩২), আহম্মদ আলীর ছেলে
  • এবাদুল্লাহ (৪০), ধর্ষক নুরার চাচাতো ভাই, মৃত সাহাবুদ্দিনের ছেলে
  • মো. আইয়ুব (৩০), মো. আজগর আলীর ছেলে
  • গাফফার (৩৪), হোসেন বাজার এলাকার মৃত মজিবুরের ছেলে

বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, “ধর্ষক ও হত্যাকারীসহ সকল অপরাধীর জন্য আমাদের অবস্থান জিরো টলারেন্স। অপরাধী যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যেই ধর্ষক নুরাসহ সব অপরাধীদের গ্রেফতারের জন্য আইনশৃংখলা বাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। নিহতের পরিবারকে সর্বাত্মক সহায়তা নিশ্চিত করা হবে।”

নিহতের বাবা মো. আশরাফ হোসেন জানান, মেয়েকে তুলে নিয়ে যাওয়ার পর সন্ধ্যার পরেও খোঁজে পাওয়া যায়নি। পরদিন সকালে মেয়ের লাশ সরিষা ক্ষেতে পাওয়া যায়। তিনি দাবি করেন, যারা তার মেয়েকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন জানান, ধর্ষণের ঘটনায় মোট নয়জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au