সর্বশেষ

চতুর্থ বিয়ে শোয়েব মালিকের- পাত্রী কে?

  • 12:38 am - February 28, 2026
  • পঠিত হয়েছে:১০৬ বার

মেলবোর্ন, ২৮ ফেব্রুয়ারি- বিয়ের জন্য চতুর্থবারের মতো সংবাদের শিরোনামে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, আজ ২৭ ফেব্রুয়ারি চতুর্থবারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ৪৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার। পাত্রী পাকিস্তানি অভিনেত্রী ভানিজা সাত্তার।

যদিও এ দাবির পক্ষে এখন পর্যন্ত শোয়েব মালিক বা ভানিজা সাত্তার—কেউই আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেননি। তাই এটিকে এখন পর্যন্ত গুঞ্জনই বলছে সংবাদমাধ্যমগুলো।

২০০২ সালে শোয়েব মালিক প্রথম বিয়ে করেন ভারতের হায়দরাবাদের বাসিন্দা আয়েশা সিদ্দিকীকে। আট বছর পর তাঁদের বিচ্ছেদ হয়। ২০১০ সালে দ্বিতীয় বিয়ে করেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে। ২০১৮ সালে তাঁদের প্রথম সন্তান ইজহানের জন্ম হয়।

এরপর সানা জাভেদের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে শোয়েবের প্রেম হয়। সে সময় তিনি সানিয়ার সঙ্গে বৈবাহিক জীবনে ছিলেন। সানিয়া বিষয়টা জানার পর দূরত্ব বাড়ান এবং ২০২৩ সালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। বিচ্ছেদের কিছুদিন পরই ২০২৪ সালের ২০ জানুয়ারি পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব মালিক। যদিও এখন পর্যন্ত সানার সঙ্গে তাঁর পারিবারিক কলহ ও বিচ্ছেদ নিয়ে কোনো খবর প্রকাশ্যে আসেনি।

আলোচনায় থাকা ভানিজা সাত্তার একজন নবীন পাকিস্তানি টেলিভিশন অভিনেত্রী। তিনি টিভির জনপ্রিয় নাটক ‘লাডলি’তে ‘নাজো’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। করাচিতে জন্ম ও বেড়ে ওঠা সাত্তার করাচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

এই শাখার আরও খবর

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

ফিফা সভাপতির পদত্যাগ চান লা লিগা সভাপতি তেবাস

মেলবোর্ন, ২২ জুলাই- ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিয়েছেন স্পেনের লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলার ঘৃণ্য রাজনীতি

মেলবোর্ন, ২২ জুলাই- ​স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যে তরুণেরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাঁদের স্মৃতিচিহ্ন আজ নিজ দেশেই পরিকল্পিতভাবে মুছে ফেলার যে অপচেষ্টা চলছে, তা…

মিথেন গ্যাস লিক ও বিস্ফোরণে সিকিমের সুড়ঙ্গে ভয়াবহ বিপর্যয়,মৃতের সংখ্যা ২০ ছাড়ানোর আশঙ্কা

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের সিকিমে নির্মীয়মাণ একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা…

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

মেলবোর্ন, ২২ জুলাই- কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au