২১ আগস্ট গ্রেনেড হামলা: ২২ বছর পরও বিচারের অপেক্ষায় ভুক্তভোগীরা
মেলবোর্ন, ২১ আগষ্ট: ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ২২ বছর পরও নিহতদের স্বজন ও হামলায় আহতরা প্রকৃত অপরাধীদের বিচারের…
মেলবোর্ন, ২৮ ফেব্রুয়ারি- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টিরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডলকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। তিনি জানান, আদালতের নির্দেশে আইভীকে এই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে, কারণ বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে আদালতে আবেদন করেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মাছুম বিল্লাহ। তদন্তে সাবেক মেয়র আইভীর সম্পৃক্ততার অভিযোগ উঠে আসায় তাকে মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করলে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। মামলাটি সিদ্ধিরগঞ্জ থানার মামলা নম্বর ৪১।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৩০ জুন কৃষক ওয়াজেদ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার মধ্যে ইন্টিরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল আগুনে পুড়ে নিহত হন।
মামলার নথি বলছে, ২০২৪ সালের ২০ জুলাই চিটাগাং রোড এলাকার ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের নিচতলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেখানে ব্যাংকের ইন্টিরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত সেলিম মণ্ডলসহ তিন শ্রমিক আগুনে দগ্ধ হয়ে মারা যান।
এর আগে বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা ও পারভেজ হত্যা মামলায় এবং সদর মডেল থানায় করা হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলায় জামিন পান সেলিনা হায়াৎ আইভী। তবে অন্যান্য মামলায় গ্রেফতার দেখানো থাকায় তিনি মুক্তি পাননি।
গত বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। একই বছরের নভেম্বর মাসে হাইকোর্ট পাঁচটি মামলায় তাকে জামিন দিলেও পরে আপিল বিভাগ সেই জামিন স্থগিত করেন। এরপর ১৮ নভেম্বর ফতুল্লা ও সদর থানায় দায়ের করা আরও পাঁচ মামলায় তাকে পুনরায় গ্রেফতার দেখানো হয়।
সর্বশেষ সিদ্ধিরগঞ্জের হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর মাধ্যমে আইভীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া নতুন করে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au