বিশ্ব

খামেনির অনুপস্থিতিতে ইরানের দায়িত্ব যে তিন ব্যক্তির হাতে

  • 3:10 pm - March 01, 2026
  • পঠিত হয়েছে:১৮৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ০১ মার্চ- ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে এক প্রতিবেদনে  জানায়, সর্বোচ্চ নেতার মৃত্যু হলে করণীয় সম্পর্কে ইরানের সংবিধানে স্পষ্ট প্রক্রিয়া নির্ধারিত আছে।

সংবিধান অনুযায়ী, অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবে তিন সদস্যের একটি পরিষদ। এই পরিষদে থাকবেন ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিল–এর একজন ধর্মীয় সদস্য। তারা সাময়িকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব তদারক করবেন, যতক্ষণ না নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হন।

এ ছাড়া ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানিকে কিছু বিশেষ কর্তৃত্ব দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় তেহরানে নিজ কার্যালয়ে খামেনি নিহত হন। পরে ইরান তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে।

সর্বোচ্চ নেতার মৃত্যুতে ১ মার্চ থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে ব্যাপক হামলা চালায়। জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় কয়েকটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

বর্তমান পরিস্থিতিতে ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ ও ক্ষমতার ভারসাম্য নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর আগ্রহ তৈরি হয়েছে।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

কেন আত্মগোপনে ছিলেন পিন্টু? কি জানা যাচ্ছে?

চাঁদপুর শহরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস, তার স্ত্রী রিমি এবং দুই ছেলে প্রিয়ম ও রুপম দাসের নিখোঁজ রহস্যের অবসান হয়েছে। কয়েক দিন আত্মগোপনে থাকার…

মক্কা চুক্তিতে যোগ দিলে ভারসাম্যের পররাষ্ট্রনীতি চ্যালেঞ্জে পড়তে পারে বাংলাদেশের

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি ‘মক্কা চুক্তি’তে বাংলাদেশ যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন…

সাংবাদিকদের বিচার নিয়ে প্রশ্ন, ন্যায়বিচার নাকি রাজনৈতিক প্রতিশোধ?

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত নৃশংসতার বিচারের জন্য গঠিত বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিতে সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠায় ন্যায়বিচার ও রাজনৈতিক প্রতিশোধের…

সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক

চাঁদপুরে নিখোঁজ হওয়ার পর সপরিবারে আত্মগোপনে থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট)…

নেপালের ঢলের পানি আসতে পারে বাংলাদেশেও

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যার পর পাহাড়ি ঢলের পানি ভারতের বিহার হয়ে গঙ্গায় মিশে শেষ পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করতে পারে। তবে নেপালে দেখা দেওয়া ঢলের…

দাপুটে জয়ে লা লিগায় শীর্ষে বার্সেলোনা

আথলেতিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে নিজেদের মাঠ কাম্প নউয়ে দারুণ নিয়ন্ত্রিত ফুটবল খেলেছে বর্তমান চ্যাম্পিয়নরা।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au