সর্বশেষ

তীব্র কটাক্ষের মুখে আলিয়া

  • 8:32 pm - March 01, 2026
  • পঠিত হয়েছে:১০৭ বার

মেলবোর্ন, ০১ মার্চ- সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ৭৯তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস (বাফটা)। আর সেখানেই উপস্থাপক হিসেবে হাজির ছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। লাল গালিচায় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার এক মুহূর্ত ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

অনুষ্ঠানের রেড কার্পেটে আলিয়াকে জিজ্ঞেস করা হয়, এমন একটি সিনেমার নাম বলতে, যার ক্লাইম্যাক্সে রয়েছে চমকপ্রদ ‘প্লট টুইস্ট’।
প্রশ্নের উত্তরে কিছুটা সময় নেন তিনি। পরে অভিনেত্রী উল্লেখ করেন ‘গন গার্ল’-এর নাম। কিন্তু সেই উত্তর দেওয়ার আগে তার মুখভঙ্গি ও প্রতিক্রিয়া নিয়েই নেটদুনিয়ায় শুরু হয় সমালোচনা।

সমালোচকদের একাংশের দাবি, ওই মুহূর্তে আলিয়ার অভিব্যক্তি ছিল ‘অতিরিক্ত নাটকীয়তা’।
অনেকেই মন্তব্য করেন, আন্তর্জাতিক মঞ্চেও তিনি যেন ‘অভিনয়’ করে ফেলেছেন।

তবে এই কটাক্ষে বিস্ময় প্রকাশ করেছেন আলিয়া নিজেই। তার কথায়, “ওই মুহূর্তটা নিয়ে এত কথা হচ্ছে কেন? আমার অভিব্যক্তি নিয়েই এত আলোচনা?”

ব্যাখ্যা দিতে গিয়ে অভিনেত্রী জানান, “‘গন গার্ল’ এর টুইস্টটা সত্যিই অসাধারণ। কিন্তু ছবিটা আমি বহুদিন আগে দেখেছি।
প্রায় ১০ বছর হয়ে গেছে মুক্তি পেয়েছে। তাই প্রশ্ন শুনে মুহূর্তের জন্য একটু থমকে গিয়েছিলাম।”

তিনি আরো স্বীকার করেন, ছবিটি নিয়ে যদি আরও প্রশ্ন করা হতো, তাহলে হয়তো উত্তর দিতে গিয়ে আরও বিভ্রান্ত হয়ে পড়তেন। সেই কারণেই তাঁর মুখে কিছুটা ভাবুক অভিব্যক্তি ফুটে উঠেছিল, যা এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে।

এই শাখার আরও খবর

ফিফা সভাপতির পদত্যাগ চান লা লিগা সভাপতি তেবাস

মেলবোর্ন, ২২ জুলাই- ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিয়েছেন স্পেনের লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলার ঘৃণ্য রাজনীতি

মেলবোর্ন, ২২ জুলাই- ​স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যে তরুণেরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাঁদের স্মৃতিচিহ্ন আজ নিজ দেশেই পরিকল্পিতভাবে মুছে ফেলার যে অপচেষ্টা চলছে, তা…

মিথেন গ্যাস লিক ও বিস্ফোরণে সিকিমের সুড়ঙ্গে ভয়াবহ বিপর্যয়,মৃতের সংখ্যা ২০ ছাড়ানোর আশঙ্কা

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের সিকিমে নির্মীয়মাণ একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা…

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

মেলবোর্ন, ২২ জুলাই- কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au