ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা
ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…
মেলবোর্ন, ০৩ মার্চ- লেবাননের রাজধানী বৈরুতে রোববার পরিচালিত ইসরায়েলি হামলায় হেজবুল্লাহর গোয়েন্দা প্রধান হুসেইন মাকলেদ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, বৈরুতে লক্ষ্যভিত্তিক হামলা চালিয়ে হেজবুল্লাহর গোয়েন্দা সদরদপ্তরের প্রধান হুসেইন মাকলেদকে হত্যা করা হয়েছে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, তিনি সংগঠনের গোয়েন্দা কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে ছিলেন।
হামলার বিষয়ে হেজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বৈরুতে সাম্প্রতিক এই হামলা লেবানন-ইসরায়েল সীমান্তবর্তী উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে উত্তেজনা দীর্ঘদিন ধরেই বিরাজমান। সর্বশেষ এই ঘটনার ফলে পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা।
সুত্রঃ বিবিসি বাংলা
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au