বিজ্ঞান ও প্রযুক্তি

বইমেলায় মশিউর রহমানের নতুন বই ‘AI Dark & Light’

  • 1:36 am - March 03, 2026
  • পঠিত হয়েছে:১৯১ বার
মশিউর রহমানের নতুন বই ‘AI Dark & Light’ , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ০৩ মার্চ- একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে ধ্রুবতারা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে মশিউর রহমান প্রান্তের নতুন বই ‘এআই ডার্ক অ্যান্ড লাইট’। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সম্ভাবনা, ঝুঁকি, নৈতিক ব্যবহার এবং অপব্যবহার প্রতিরোধ নিয়ে বইটি একটি পূর্ণাঙ্গ দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করেছে।

লেখক মশিউর রহমান প্রান্ত বলেন, বইটি তাৎক্ষণিক উত্তরের সন্ধানে লেখা নয়। বরং সময়ের একটু আগে দাঁড়িয়ে ভবিষ্যতের ছায়াকে ধরার চেষ্টা করা হয়েছে এতে। তার ভাষায়, মানুষের ভালো থাকার আকাঙ্ক্ষা, অর্থের পেছনে ছুটে চলা এবং প্রযুক্তির সঙ্গে সহযাত্রা দীর্ঘদিনের। কখনো দৃশ্যমান, কখনো অদৃশ্যভাবে প্রযুক্তি মানুষের জীবনযাত্রা বদলে দিয়েছে।

বইটিতে তুলে ধরা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা সেই ধারাবাহিকতার সর্বশেষ অধ্যায় নয়, বরং একটি গভীর বাঁক। প্রায় সাত দশক আগে গবেষণাগারে যে চিন্তার সূচনা হয়েছিল, তা আজ ব্যবসা, সৃজনশীলতা এবং মানবিক শ্রমের সংজ্ঞা পাল্টে দিচ্ছে।

তবে এই পরিবর্তনের মুহূর্তে সমাজ এক ধরনের দ্বিধায় রয়েছে বলেও উল্লেখ করেন লেখক। শক্তির সঙ্গে এসেছে অপব্যবহারের আশঙ্কা, নীতিহীন প্রয়োগের ভয় এবং ক্ষণস্থায়ী খ্যাতির মোহ। বইটি এআইকে কেবল একটি যন্ত্র হিসেবে না দেখে, একটি যুগের মানসিকতা বদলে দেওয়ার শক্তি হিসেবে বিশ্লেষণ করেছে।

প্রকাশক সূত্রে জানা গেছে, বইটি ইতোমধ্যে পাঠকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে এবং মেলায় ধ্রুবতারা প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে।

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au