বাংলাদেশ

পল কাপুরের দিল্লি হয়ে ঢাকা সফরে আলোচনায় ‘ভূরাজনীতি’

  • 2:57 pm - March 03, 2026
  • পঠিত হয়েছে:৯৮ বার
পল কাপুর , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ মার্চ- ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ ও আঞ্চলিক ভূরাজনীতি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর আজ মঙ্গলবার রাতে দিল্লি থেকে ঢাকায় আসছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরে ডোনাল্ড লু–এর উত্তরসূরি হিসেবে এটি তাঁর প্রথম ভারত ও বাংলাদেশ সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত তাঁর এই সফর চলবে। দিল্লি হয়ে ঢাকায় তিন দিনের এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয় আলোচনায় আসবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা, ভিসা নীতি ও বিনিয়োগসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার থাকতে পারে।

খসড়া সূচি অনুযায়ী, ৪ মার্চ পল কাপুর অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির–এর সঙ্গে বৈঠক করবেন।

এ ছাড়া তিনি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করবেন। সফরের শেষ দিনে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর–এর সঙ্গে আলোচনা করবেন।

সফরসূচির অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার কথাও রয়েছে তাঁর। এই সফরকে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।

এই শাখার আরও খবর

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au