বিশ্ব

রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানের হামলা

  • 3:13 pm - March 03, 2026
  • পঠিত হয়েছে:১৮৯ বার
রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানের হামলা, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ মার্চ- সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাপ্তরিক মুখপাত্র জানান, দূতাবাসটিতে দুটি ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়।

হামলার ফলে দূতাবাস ভবনে আগুন ধরে যায় এবং কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

ঘটনার পর রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্কবার্তা দিয়েছে। দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত বার্তায় জেদ্দা, রিয়াদ ও দাহরানে থাকা মার্কিন নাগরিকদের নিজ নিজ অবস্থানে নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সামরিক স্থাপনায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দূতাবাস এলাকা এড়িয়ে চলতে হবে। একই সঙ্গে সৌদি আরবে থাকা মার্কিন নাগরিকদের সর্বশেষ নিরাপত্তা সতর্কতা পর্যালোচনা এবং প্রয়োজন হলে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

মার্কিন মিশন জানিয়েছে, তারা আঞ্চলিক পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। বিদেশে বসবাস বা ভ্রমণের সময় অপ্রত্যাশিত সংকট তৈরি হতে পারে বলেও নাগরিকদের সতর্ক করা হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিয়াদে দূতাবাসে হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা ও নিহত মার্কিন সেনাদের প্রতিশোধ কী হবে, তা খুব শিগগিরই জানা যাবে।”

হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে।

এই শাখার আরও খবর

কুমিল্লাজুড়ে মাদকের ভয়াবহ থাবা, ২০০ হটস্পটে চলে বেচাকেনা

কুমিল্লার সীমান্ত দিয়ে দেদারছে ঢুকছে মাদক। পরে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন এলাকায়। জেলার ১৮টি থানায় অন্তত ২০০টি হটস্পটে চলছে মাদক কেনাবেচা। সীমান্তের অর্ধশতাধিক পথ ব্যবহৃত…

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au