Uncategorized

‘ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, দাবি পেন্টাগনের

  • 2:01 am - March 05, 2026
  • পঠিত হয়েছে:২৬২ বার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ,ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৫ মার্চ- ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল বলে বিস্ফোরক অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। দেশটির সেক্রেটারি অব ওয়ার পিট হেগসেথ দাবি করেছেন, ওই পরিকল্পনার সঙ্গে জড়িত ইরানি ইউনিটের শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে অভিযান চালিয়ে হত্যা করেছে মার্কিন বাহিনী।

বুধবার ৪ ফেব্রুয়ারি পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরান–যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি করেন।

পিট হেগসেথ জানান, মঙ্গলবার ৩ মার্চ প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার পরিকল্পনায় জড়িত একটি ইরানি ইউনিটের নেতাকে শনাক্ত করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষায়, ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল, তবে শেষ পর্যন্ত ট্রাম্পই জয়ী হয়েছেন।

সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিও দেন মার্কিন সেক্রেটারি অব ওয়ার। তিনি বলেন, ইরানের ড্রোন ও রকেট হামলায় নিহত চার মার্কিন সেনার মৃত্যুর প্রতিশোধ নেয়া হবে। যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিক্রিয়া আরও জোরালো হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

মার্কিন সামরিক সক্ষমতার উদাহরণ তুলে ধরে পিট হেগসেথ দাবি করেন, আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ মনে করা একটি ইরানি যুদ্ধজাহাজ মার্কিন সাবমেরিন হামলায় ডুবিয়ে দেয়া হয়েছে। তার বক্তব্য, এটি সমানে-সমান কোনো যুদ্ধ নয় এবং ভবিষ্যতেও হবে না। ইরান ক্রমেই দুর্বল হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সামনে আরও বড় সামরিক অভিযান চালানো হবে এবং বর্তমান হামলা কেবল শুরু।

এদিকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে হতাহতের সংখ্যা বাড়ছে। ইরানের সরকারি সংস্থা ‘ফাউন্ডেশন অব মার্টার্স অ্যান্ড ভেটেরানস অ্যাফেয়ার্স’ জানিয়েছে, বুধবার পর্যন্ত দেশটিতে অন্তত ১ হাজার ৪৫ জন নিহত হয়েছেন। সংস্থাটি বলেছে, শনাক্ত ও দাফনের জন্য প্রস্তুত মরদেহের তথ্যই প্রকাশ করা হয়েছে।

যুদ্ধের পঞ্চম দিনে তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এসব হামলায় ইরানের নেতৃত্ব ও নিরাপত্তা বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। এর জবাবে ইরানও ইসরায়েল এবং আশপাশের অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে।

পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। তবে সর্বশেষ অভিযোগ ও পাল্টা অভিযানের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au